চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচক’ আব্দুর রাজ্জাককে বিকেএসপির বন্ধুদের সংবর্ধনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক টাইগার ক্রিকেটার আব্দুর রাজ্জাককে শুভেচ্ছা জানিয়েছে তার বিকেএসপি’র সতীর্থরা। ১৯৯৪ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন দেশের অন্যতম সফল এ বাঁহাতি স্পিনার।

বিকেএসপির সেই ’৯৪ ব্যাচে ভর্তি হওয়া রাজ্জাকের ব্যাচমেটরা আনুষ্ঠানিকভাবে শুভ কামনা জানিয়েছেন দেশে ও আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে সুনাম কুড়ানো তারকা স্পিনারকে।

রাজধানীর অভিজাত একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিকেএসপি-৯৪ ব্যাচের ক্রিকেট, হকি, ফুটবল, সাঁতার’সহ অন্য সকল ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। নির্বাচক হিসেবে নতুন ইনিংসও সুন্দর হোক, সেই প্রত্যাশা ‘বন্ধু রাজের’ বিকেএসপির বন্ধুদের।

ব্যাচমেটদের এমন ভালোবাসায় আবেগে আপ্লুত রাজ্জাক। শুনিয়েছেন প্রতিশ্রুতি, ‘নিষ্ঠার সাথে কাজ করেই এমন ভালোবাসার প্রতিদান দিতে চাই। জাতীয় দলে খেলার সময় যেমন নিজের সেরাটা উজাড় করে দিয়েছি, এখন নির্বাচক হিসেবেও তাই করবো।’

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দেশের সাবেক বিশ্বতারকাদের নিয়ে রোড সেফটি টুর্নামেন্ট চলছে ভারতে। বাংলাদেশ লিজেন্ডসের হয়ে সেই টুর্নামেন্ট শেষ করে দেশে ফেরা রাজ্জাক এখন নতুন মিশনে লেগে পড়বেন। যদিও ভারতে যাওয়ার আগেই তার নির্বাচক-অধ্যায়ের অভিষেক হয়ে গেছে।

৩৮ বছর বয়সী রাজ্জাক লাল-সবুজের জার্সিতে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টুয়েন্টি খেলেছেন। টেস্টে ২৮, ওয়ানডেতে ২০৭ এবং টি-টুয়েন্টিতে ৪৪ উইকেট নিয়ে অবসর গেছেন।

Reneta

এর বাইরে প্রথম শ্রেণিতে ১৩৭ ম্যাচে ৬৩৪ উইকেট, লিস্ট-এ ক্রিকেটে ৪১২ উইকেট আছে বাংলাদেশের সফলতম এ তারকার নামের পাশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসংবর্ধনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT