চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ধারিত সময়ে জমা হয়নি চারুকলার ক্যান্টিনের ঘটনার তদন্ত প্রতিবেদন

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৩:৪৫ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ক্যান্টিনে গরুর মাংস বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ এবং চারুকলার ডিন অধ্যাপক ড. নিসার হোসেন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ এপ্রিল কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ মোল্লাকে প্রধান করে গঠিত তিন সদস্যের এ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল ৭ কর্মদিবসের মধ্যে।কমিটির অপর দুই সদস্য হলেন প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান মলয় বালা এবং সহকারী প্রক্টর ও মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম।

নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবদেন দিতে না পারলেও,  ২ মে এর মধ্যে এ প্রতিবেদন জমা দেওয়ার জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির অন্যতম সদস্য এবং সহকারী প্রক্টর অধ্যাপক রবিউল ইসলাম।

চ্যানেল আই অনলাইনকে অধ্যাপক রবিউল ইসলাম বলেন: আমরা তদন্তের কাজ শেষ করে এনেছি। এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। আগামী মাসের দুই তারিখের মধ্যে এ প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবো বলে আশা করছি।

‘বিস্তারিত সাক্ষাতকার গ্রহন এবং আনুসঙ্গিক কাজ বিস্তারিত করায় এ প্রতিবেদন দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।’ বলেন তদন্ত কমিটির এ সদস্য।

Reneta

পয়লা বৈশাকে মঙ্গল শোভাযাত্রা শুরুর আগে চারুকলার ক্যান্টিন থেকে হিন্দু শিক্ষার্থীদের মাঝে গরুর মাংস বিতরণ করা নিয়ে ক্যান্টিনে ভাঙচুর এবং এর পরিচালককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার তাৎক্ষনিক ব্যবস্থা হিসেবে ক্যান্টিনের দায়িত্ব থেকে এর পরিচালক জাকিরকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ যিনি বিশ্ববিদ্যালয়েরও একজন কর্মচারি ছিলেন। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ কমপ্লেক্সে কর্মরত জাকিরকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকেও বরখাস্ত করা হয়। কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ বলে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কেউ কর্তৃপক্ষকে না জানিয়ে অন্য কাজ করা চাকরি বিধির লঙ্ঘন। এ কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরুর মাংসচারুকলাঢাকা বিশ্ববিদ্যালয়তদন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT