রংপুর জেলার ৫৮ উপজেলায় একটি করে মডেল বিদ্যালয়ে এক বছর ধরে নিরাপদ পানি নিশ্চিত করা হয়েছে। চাপ কলের পরিবর্তে গড়ে তোলা হয়েছে আধুনিক ব্যবস্থাপনা। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, এই কার্যক্রম নেয়ার ফলে শিক্ষার্থীদের জ্বর, পেটে কৃমিসহ বিভিন্ন রোগে আক্রান্তের হার কমেছে।
রংপুরের প্রতিটি স্কুলেই রয়েছে নিরাপদ পানি পানের আলাদা ব্যবস্থা। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা বেশি সেসব প্রতিষ্ঠানে পানি সরবরাহের জায়গাটিও ততো বড়।
শিক্ষার্থীরা নিজেরাই পানি ব্যবস্থাপনার কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্ন রাখছে। শিক্ষার্থীরা বলছে, এই ব্যবস্থার ফলে এখন স্কুলে এসেই পানি পান করতে পারছে তারা।
আগে চাপ কল থাকার কারণে লাইন ধরার যে সমস্যা ছিল এখন আর তা নেই। নিয়মিত পর্যাপ্ত নিরাপদ পানি পানের অভ্যাস গড়ে উঠেছে শিক্ষার্থীদের- এমনটি দাবি শিক্ষকদের।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহায়তায় গড়ে উঠেছে এই কার্যক্রম। তবে শিক্ষার্থীরা মনে করে নিরাপদ পানির জন্য সারা দেশেই এই কার্যক্রম ছড়িয়ে দেয়া উচিত।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







