চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরাপদ পরিবেশ নিশ্চিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ক্ষেত্রে ‘ইউএনএইচসিআর’কে সম্পৃক্ত করে চুক্তি হয়েছে। আন্তর্জাতিক এ সংস্থাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের এমনভাবে স্বদেশে ফেরত পাঠানো হবে যাতে রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে বসবাস করতে পারে। তাড়াহুড়া করলে এই পরিস্থিতি ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।

সোমবার কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের একথা বলেন।

Banglabid

ইউরোপিয় ইউনিয়নের ৩২ সদস্যের একটি প্রতিনিধিদলকে সাথে নিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সকালে ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে প্রতিনিধিরা নির্যাতিত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন।

ইইউ প্রতিনিধিদলের প্রধান জিন লামবারট জানান, মিয়ানমারের পরিস্থিতি উদ্বেগজনক। ইউরোপিয় ইউনিয়ন ও আন্তজাতিক মহল মনে করেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিস্থিতি তৈরি করবে মিয়ানমার সরকার।

‘মিয়ানমারের আগের যে পরিস্থিতি তা কোনভাবে রোহিঙ্গাদের অনুকূলে নয়। রোহিঙ্গা মিয়ানমারের বসবাস করতে পারেনি বলে বাংলাদেশে পালিয়ে এসেছে।’

Reneta

এসময় প্রতিনিধিদলের সাথে ছিলেন, জেমস নিকলসন, রিচার্ড করবেট, ওয়াযিদ খান, সাজ্জাদ করিম, মার্ক তারাবেলাসহ ইউরোপিয় ইউনিয়নের ৩২জন সদস্য।

পরিদর্শনের সময় রোহিঙ্গাদের সাথে আলাপ ছাড়াও ত্রাণ কার্যক্রমে অংশ গ্রহণ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীরোহিঙ্গাশাহরিয়ার আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৯ সদস্যের ট্রাস্টি বোর্ড

পরবর্তী

কুমিল্লার একটি নাশকতা মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হলো

পরবর্তী
খালেদা জিয়া

কুমিল্লার একটি নাশকতা মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হলো

বইমেলায় মোবাইল ব্যাংকিং লেনদেন বিষয়ে হাইকোর্টের রুল জারি

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT