চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা প্রমাণের ম্যাচে পাকিস্তানের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২২, মে ২০১৫
স্পোর্টস
A A

দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। এর ফলে ছয় বছর পর ঘরের মাঠে হওয়া প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেলো তারা।

প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ১৭৩ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। আহমেদ শেহজাদ ও মুক্তার আহমেদের দুরন্ত ওপেনিং জুটিতে ভর করে তিন বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

শেহজাদ-মুক্তার ওপেনিং জুটিতে তোলেন ১৪২ রান। মুক্তার ৪৫ বলে ১২টি চার ও তিন ছ্ক্কায় করেন ৮৩ আর ৩৯ বলে ৫৫ রান করেন শেহজাদ।

Banglabid

তবে দুর্দান্ত শুরুর পরও মোহাম্মদ হাফিজ ১২, শোয়েব মালিক ৭ ও উমর আকমল ৪ রানে দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়েছিলো স্বাগতিকরা। শেষে চার মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক শহিদ আফ্রিদি।

এর আগে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। এলটন চিগাম্বুরা ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন। ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ৩৫ বলে ৮টি চার ও একটি ৬ এ সাজানো ইনিংসটি খেলেন চিগাম্বুরা। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন হামিল্টন মাসাকাদজা। ২৭ বলে ৪৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন তিনি। মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো একটি অসাধারন ইনিংসখেলেন মাসাকাদজা।

পাকিস্তানের সফলতম বোলার মোহাম্মদ সামি ৩ উইকেট নেন। এছাড়াও ওয়াহাব রিয়াজ দুটি এবং শোয়েব মালিক ১ উইকেট শিকার করেন।

Reneta

জিম্বাবুয়ের সফর উপলক্ষে পাকিস্তানে স্মরণকালের সেরা নিরাপত্তা ব্যবস্থা করেছে পাকিস্তান। আইসিসি কোনো ম্যাচ অফিশিয়াল না পাঠালেও আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে।

জয়ের চেয়েও পাকিস্তানের কাছে বেশি গুরুত্বপূর্ণ নিজ দেশে ক্রিকেট ম্যাচ আয়োজন। কারণ শ্রীলংকা দলের উপর হামলার পর আর কোনো দল নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর করেনি বা অদূর ভবিষ্যতে কারো পাকিস্তান যাওয়ার ইচ্ছাও নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা মহানগর আওয়ামী লীগের আনন্দ র‌্যালি

পরবর্তী

এফবিসিসিআই নির্বাচন আজ

পরবর্তী

এফবিসিসিআই নির্বাচন আজ

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT