চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদি-ওয়াহাবের তোপে হারের খাতায় টেলরের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

একসময় মনে হচ্ছিল পাকিস্তান আড়াইশতেও যেতে পারবে না। সেখান থেকে গেল পৌনে তিনশয়। জিম্বাবুয়ে জবাব দিতে নামলে দুর্দান্ত সেঞ্চুরিতে আশা জাগালেন ব্রেন্ডন টেলর। কিন্তু শাহিন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজের পেস তোপে বাকিরা তাকে সমর্থন দিতে পারলেন না। জয়ের পাল্লাটা ঝুঁকে গেল স্বাগতিকদের দিকে।

করোনাকালে মাঠে গড়ানো আরেকটি সিরিজে রাওয়ালপিন্ডিতে ২৬ রানের জয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান। আফ্রিদি ৫টি ও ওয়াহাব ৪টি করে উইকেট নিয়ে ম্যাচসেরা টেলরের ঝলমলে ১১২ রানের ইনিংসকে হারের খাতায় ঠেলে দেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৮১ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় নেমে ২ বল হাতে রেখে গুটিয়ে যাওয়ার সময় জিম্বাবুয়ে যেতে পারে ২৫৫ পর্যন্ত।

ইমাম-উল-হকের ৫৮, হারিস সোহেলের ৭১, ইমাদ ওয়াসিমের অপরাজিত ৩৪, ফাহিম আশরাফের ২৩ ও আবিদ আলির ২১ রানে পৌনে তিনশর সংগ্রহ গড়ে পাকিস্তান।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো না হলেও ক্রেইগ আরভিনকে (৪১) নিয়ে খেলা গোছাতে থাকেন সেঞ্চুরিয়ান টেলর। দুজনে ৭১ রান যোগ করেন।

আরভিন ফিরে গেলে ওয়েসলে মাদভেরে (৫৫) হন টেলরের সঙ্গী। এই জুটিতে আসে ১১৯ রান। দুজনেই পরপর ফিরে গেলে বাকিরা রানের ধারাটা ধরে রাখতে পারেননি। ততক্ষণে প্রয়োজনীয় রানরেটটাও চড়ে যায়।

Reneta

টেলর ১১ চার ও ৩ ছক্কায় ১১৭ বলে ১১২ রানের ইনিংস খেলে যান। ক্যারিয়ারের ১১তম ওয়ানডে শতক তার।

পাকিস্তানকে জয়ের পথে রাখা শাহিন আফ্রিদি ১০ ওভারে ৪৯ রানে ৫ উইকেট। ওয়াহাব রিয়াজ ৯.৪ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন। দুজনের উইকেট ভাগাভাগির দিনে অন্য উইকেটটি গেছে ইমাদ ওয়াসিমের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিওয়াহাবটেলরপাকিস্তান-জিম্বাবুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার টাকার বেশি

এপ্রিল ২৮, ২০২৬

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT