চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা উপদেষ্টা বোল্টনকে বরখাস্ত করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তান ও ইরান ইস্যু নিয়ে মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় তিনি নিজেই এ তথ্য জানান। 

নিজের অফিসিয়াল টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে জানিয়েছি, হোয়াইট হাউজে তার আর চাকরি করার প্রয়োজন নেই। তার অনেক প্রস্তাবের সঙ্গে আমার মত পার্থক্য রয়েছে।’

তবে আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে বলেও জানান ট্রাম্প।

তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোল্টনের মতানৈক্য হওয়ার পরপরই এ বরখাস্তের ঘোষণা দেওয়া হয়।

২০১৮ সালের এপ্রিল থেকে বোল্টন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তার আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন এবং এইচআর ম্যাকমাস্টার।

বোল্টনকে বরখাস্ত করার ব্যাপারে হোয়াইট হাউজ প্রেস সচিব স্টেফানি গ্রিশাম রিপোর্টারদের বলেন, ‘প্রেসিডেন্ট তার (বোল্টন) অনেক নীতির পছন্দ করেন না, তারা সম্মতিতে আসতে পারেননি।’

Reneta

তিনি আরও বলেন, ‘সোমবার প্রেসিডেন্ট পদত্যাগ করতে বলেন বোল্টনকে, এবং তা কার্যকর হলো মঙ্গলবার সকালে।’

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে বোল্টন আরও তিনজন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনে কাজ করেছেন। এরআগে রোনাল্ড রিগ্যান, সিনিয়র বুশ এবং জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের দায়িত্বে ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরখাস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT