চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবের নতুন ছবি ‘অফিসার রিটার্নস’, নায়িকা জলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

বড়পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি। এ দুই চিত্রতারকার নতুন ছবির নাম ‘অফিসার রিটার্নস’। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস, যিনি এর আগে ওমর সানি ও রেসিকে নিয়ে ‘শূন্য’ ছবিটি নির্মাণ করেছিলেন।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নিরব-জলি দুজনেই ‘অফিসার রিটার্নস’ ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। নির্মাতা বন্ধন বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে জানান, ‘নিরব-জলি দুজনেক নিয়ে ‘অফিসার রিটার্নস’ ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘অফিসার রিটার্নস’ ছবির মহরত অনুষ্ঠিত হবে এফডিসির ঝর্ণা শুটিং স্পটে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করব।’

ছবির নাম নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, প্রথমে নাম দিয়েছিলাম ‘অফিসার’। কিন্তু পরিচালক সমিতিতে নাম এন্ট্রি করতে দেখা যায় ২০১৩ সালে ‘অফিসার’ নামে আগেই অন্য একটি ছবির নাম এন্ট্রি করা হয়েছে। যদিও ওই ছবি তিনদিন শুটিং করার পর আর কাজ হয়নি। তিনি বলেন, নিরবের শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘গেম রিটার্নস’ দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। ‘রিটার্নস’ তার জন্য লাকি। আর আমার গল্পের সঙ্গে ‘অফিসার রিটার্নস’ নামটি পারফেক্ট।

নিরব বলেন, এই ছবিতে আমাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। যে তার দায়িত্ব পালনে সবসময় রাফ অ্যান্ড টাফ। ছবি গল্পটি আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে ‘অফিসার রিটার্নস’।

জলি বলেন, ‘অফিসার রিটার্নস’ ছবিতে আমি একজন বার ডান্সার। আমাকে ঘিরে দুটো জমজমাট গান থাকবে। চরিত্রের গভীরতা অনেক বেশি। একেবারে নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসবো। তিনি বলেন, নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি। সবমিলিয়ে বলবো, ভালো একটি কাজ হতে যাচ্ছে।

নিরব-জলি ছাড়াও অন্যান্য ছবিতে কারা অভিনয় করবেন সেটিও শিগগির জানানো হবে। শোনা যাচ্ছে, অফিসার রিটার্নসে অভিনয় করবেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। এই ছবির গল্প লিখেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই, প্রযোজনা করছেন আব্দুল বাছেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অফিসার রিটার্নসজলিনিরব
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT