চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কায় তৈমুর, আশাবাদী আইভী

রুমন রেজারুমন রেজা
২:১৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
- সেমি লিড, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করেছেন মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার সকালে নগরীর সেন্ট্রাল খেয়াঘাট থেকে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের কাছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম বলেন, নির্বাচন কমিশন এবারের সিটি নির্বাচন কতোটা নিরপেক্ষভাবে সম্পন্ন করবে; সে ব্যাপারে আস্থা রাখতে পারছেন না।

সে সময় তিনি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিগত সময়ের নানা কাজের সমালোচনা করেন।

হোল্ডিং ট্যাক্স বাড়ানো, দফায় দফায় ট্রেড লাইসেন্স ফি বাড়ানো ও জন্ম নিবন্ধন সনদ তুলতে নগরবাসীর ভোগান্তিসহ নানা অনিয়মের অভিযোগ তোলেন তৈমুর।

তার আরও অভিযোগ, নির্দিষ্ট ঠিকাদারদের সিন্ডিকেটের মাধ্যমে সিটি কর্পোরেশন চালানো হয়েছে। যে কারণে মানুষ কাঙ্খিত উন্নয়ন ও নাগরিক সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছে।

সোমবার খেয়াঘাটে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে ভোট চান বিএনপির এ নেতা। পরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর এলাকায় ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ করেন তিনি।

Reneta

সকালে ৭ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জের কদমতলী ও ভান্ডারিপুল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সে সময় তিনি বিগত সময়ের নির্বাচনের মতো এবারো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

জনগণ আবার তাকে বিজীয় করলে উন্নয়নের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্নসহ নতুন কিছু কাজে হাত দেবেন বলেও জানান আইভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জনির্বাচন কমিশনসিটি কর্পোরেশন নির্বাচনসেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT