চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরপরাধ বন্দীদের আইনি সহায়তা দিন: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১:২২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

কারাগারে বিনা কারণে আটকে থাকা বন্দীদের তালিকা বের করে তাদের আইনী সহায়তা
দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় আইনগত সহায়তা দিবসের
অনুষ্ঠানে তিনি বলেছেন, সরকারী আইনী সেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে
দিতে সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

নিম্ন আদালতের রায়ে সংক্ষুব্ধ, সুপ্রিম কোর্টে মামলা করতে আগ্রহী এমন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মামলা পরিচালনার ভার বহন করে আসছে সরকার। গত ৭ বছরে ১ লাখ ৬৪ হাজার ৫শ’৮৩ জন এ সহায়তা পেয়েছেন।

চতুর্থ বারের মতো জাতীয় আইনগত সহায়তা দিবসে এ প্রচেষ্টাকে আরো এগিয়ে নিতে জাতীয় হেল্প লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক-ছয়-চার-তিন-শূন্য নম্বরে ফোন করে আইন সহায়তার খুঁটিনাটি জানা যাবে হেল্প লাইন থেকে।

এ উদ্যোগ অবহেলিত মানুষের বিচার পাওয়া নিশ্চিত করেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এমন অনেকেই আছেন যারা বিনা করণে বছরের পর বছর জেলে বন্দি রয়েছেন, তারা নিজেরাই জানেন না তাদের অপরাধ কী। এসব মানুষদের বিনা মূল্যে আইনি সহায়তা দিলে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।

পুরনো আইনগুলোকে নতুন আঙ্গিকে করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা নিশ্চিত করতে চায় সরকার।

Reneta

প্রধানমন্ত্রী বলেন, দুঃস্থ মানুষকে সহায়তা করতে হবে। সমাজের বিভিন্ন প্রান্তে বহু অসহায় মানুষ আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের টার্গেট।

তিনি আরো বলেন, অসহায় ও দুঃস্থ মানুষদেরকে বিনা খরচে সহায়তা দেয়া হবে। আমরা চাই দেশ সুষ্ঠুভাবে চলুক, দেশে আইনের শাসন আরো জোরদার হউক, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হউক।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT