চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে নির্বাচন করানো যাবে না: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৪৯ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকার বিএনপিকে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে পাতানো নির্বাচনে অংশগ্রহন করাতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। তবে নিবন্ধনের এই ভয় দেখিয়ে নির্বাচনে বিএনপিকে অংশগ্রহন করাতে পারবে না বলেও জানিয়েছে দলটির নেতারা।

তারা বলছেন, নির্বাচনকালীন সহায়ক সরকার না দিয়ে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ জনগণের রায়ই বিএনপির নিবন্ধন।

৪ ফেব্রুয়ারি শনিবার পৃথক দুটি সভায় বিএনপি নেতারা এসব কথা বলেছেন। সকাল দশটায় পুরানা পল্টনের সিদ্দিক ম্যানশনে মুক্তিযোদ্ধা দল কার্যালয়ে লিডারশীপ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

Banglabid

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত প্রতিবাদী নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহম্মেদ আজম খাঁন।

রিজভী আহমেদ বলেন, এদেশে মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার কোন নিরাপত্তা নেই, জীবনের গুরুত্ব নেই। বলা হচ্ছে, বিএনপি যদি নির্বাচনে না আসে রেজিস্ট্রেশন বাতিল হবে। রাজনৈতিক দলের প্রতি জনগণের ইচ্ছা-অনিচ্ছাই হচ্ছে বড় নিবন্ধন।

মঈনুদ্দিন, ফখরুদ্দিনরা একটি বৃহত্তর পরিকল্পনা থেকে এসব নিবন্ধন চালু করেছিল জানিয়ে রিজভী বলেন, এর মধ্যদিয়ে তারা আওয়ামী লীগকে ক্ষমতা এনে দীর্ঘকাল টিকিয়ে রাখার ব্যবস্থা করেছে। এরপর নিয়মিত পাতানো নির্বাচন দিয়ে বিএনপিকে ধ্বংস করার পায়তারা করতেই এই প্রক্রিয়া। বিএনপি এতে ভয় পায় না।

Reneta

ওবায়দুল কাদেরের উদ্দেশে এড. আহম্মেদ আজম খাঁন বলেন, জুজুর ভয় দেখাবেন না। জুজুর ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেয়া যাবে না। বিএনপি নির্বাচন করবে নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে আপনাদেরকেও নির্বাচনে আসতে হবে। বাংলাদেশে খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচন হবে না।

প্রেস ক্লাবের প্রতিবাদী নাগরিক সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার চায় মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়া ও বিএনপি নেতাকর্মীকে বন্দি করে একটি পাতানো নির্বাচন দিতে। কিন্তু বারবার প্রতারণা করে ক্ষমতায় আসা যায় না। জনগণ ২০১৪ সালের ৫ জানুয়ারি থেকে আপনাদের ওপর ক্ষুব্ধ। জনগণ রোষে উঠলে পালিয়ে বাঁচতে পারবেন না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে না।তারা পাতানো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে পারবে না বলেই আরেকটি ৫ জানুৃযারি চায়। আর সেখানে বিএনপির নিবন্ধন বাতিলের স্লোগান তুলে নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এই ষড়যন্ত্র আর সম্ভব হবে না বলে হুশিয়ার করে দেন খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।

নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচন হতেই হবে: রাষ্ট্রপতি

পরবর্তী

জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় নারীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় নারীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে নারীদের উপর নির্যাতন চালিয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT