অর্থনীতি

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, সরকারের হস্তক্ষেপ চায় জনগণ

বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ক্রেতাদের ভিড় ও হিমশিম খাচ্ছেন বিক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের ভিড়, বিক্রেতারা পণ্য বিক্রি করতে হিমশিম খাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যের দাম কয়েক মাস ধরে বেড়েই চলেছে। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, চিনিসহ প্রায় সব পণ্যের দর ঊর্ধ্বমুখী।

এমন অবস্থায় শুধু বাজায় মনিটরিং নয়, বরং নিয়ন্ত্রণেও সরকারের কার্যকর ভুমিকা চায় সাধারণ জনগণ।

বেশ কিছু দিন থেকেই বেসামাল বাজার। শীতের মৌসুমে কোনো সবজির দামও কমেনি। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ, কড়লা, সিম বরবটিসহ সব ধরনের সবজির দাম।

বিক্রেতারা জানায়, চালের মজুদ থাকার পরেও চালের কেজিতে ৩ থেকে ৪ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বেশি দাম দিয়ে ক্রয়ের ফলেই বিক্রয়মূল্যও বেশি। পেয়াঁজের কেজিতে ১০টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

বিক্রেতারা অভিযোগ করেন, অনেক ডিলাররা তেল মজুদ করে রেখেছে ফলে তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

গরুর মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। জীবন চালানো দুর্বিষহ হয়ে গেছে বলে জানান অনেক ক্রেতা।

বাজারের এমন পরিস্থিতিতে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত। দ্রুত দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে সরকারের কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ।

বিষয়:অস্থির তেলের বাজার চালের দাম বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…