চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে চাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বাঙালির প্রধান খাবার চাল। গত দু’মাসে কয়েক দফায় দাম বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। ১০ টাকা বেড়ে বিআর-২৮ চালের দাম উঠেছে ৬২ টাকায়। নাজিরশাইল ও মোটা চালে বেড়েছে ৪ থেকে ৮ টাকা। খুরচা পর্যায়ের বিক্রেতারা এমন পরিস্থিতিতে দুষছেন সিন্ডিকেটকে। আর মিল মালিকরা বলছেন বড়বড় কর্পোরেট কোম্পানি গুলোর কারসাজিতে বাড়ছে চালের দাম।

চালের এমন দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। কারওয়ান বাজারে চাল কিনতে এসেছেন আবুল হোসেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। তিনি বলেন: আমি যে কামাই করি সেটা তো আর বাড়ছে না। কামাই বাড়ছে না চালের দাম কিন্তু ঠিকই বাড়ছে। চালের দাম বাড়ার কারণে নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো খুব কষ্টে আছে।

খুচরার পর্যায়ের বিক্রেতারাও হতবাক চালের এমন চালবাজিতে। একই বাজারের চাল বিক্রেতা কবির হোসেন বলছেন: এবার দাম বেড়েছে মাত্রা ছাড়া। মিলারদের একটাই কথা ধান পাওয়া যাচ্ছে না। ধান যা পাওয়া যাচ্ছে তার অতিরিক্ত দাম। তাদের উৎপাদন খরচের পর তারা একটা রেট দেয় সে দামে আমরা কিনি। তবে এবার দাম বেড়েছে মাত্রাতিরিক্ত। যে মিনিকেট চাউল ছিলো ৬৮ থেকে ৭০ টাকা সেই মিনিকেট এখন হয়ে গেছে ৮৫ টাকা। নাজিরশাইল ৭৫ থেকে হয়ে গেছে ৮৫ টাকা। আটাশ হয়ে গেছে ৬২ টাকা, গুটি স্বর্ণা ছিলো ৪৮ টাকা এখন হয়ে গেছে ৫২ থেকে ৫৪ টাকা।

এদিকে দেশের সব থেকে বড় চালে মোকাম কুষ্টিয়ার খাজানগরের হাজী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রাজু আহম্মেদ চালের এমন দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন বড় কর্পোরেট কোম্পানি গুলোকে। তিনি বলছেন: হঠাৎ ধানের দাম ২০০ টাকা প্রতি মনে বাড়ছে এ কারণে চালের দাম বৃদ্ধি পেয়ে গেছে। কর্পোরেট কোম্পানিগুলো এসে প্রথম পর্যয়ে চাষীদের কাছ থেকে সব ধান তারা কিনে নেয়। আমরা ছোট খাটো যে মিলার আছি তাদের সঙ্গে পুঁজি খাটিয়ে তো আমরা পারছি না। এখন আমাদের কোন মিলারের কাছে কোন ধান মজুদ পাবেন না। এখন আমরা তাদের কাছ থেকে ধান কিনে এনে চাল বানিয়ে বিক্রি করছি।

যদিও আমদানিকারকরা বলছে: বন্দরে প্রচুর চাল পড়ে থাকলেও তারা বিক্রি করার জন্য ক্রেতা পাচ্ছেন না।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন: আমদানি, মজুত ও বিপণন পরিস্থিতি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। আমদানি করা চাল কীভাবে বিক্রি হচ্ছে, সেটিও নজরদারি করতে হবে। চালের উৎপাদন ও চাহিদার নির্ভুল তথ্যভান্ডার করতে হবে। তথ্যের সুরক্ষা ও প্রাপ্যতা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাকে ডিজিটাল করা দরকার।

Reneta

তবে প্রতিবছর রোজায় শাকসবিজ, মাছ-মাংসসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়লেও। এবার এসব পণ্যের দর অনেকটা ক্রেতার নাগালে। কোনো কোনো পণ্যের দাম এতটাই কম, কৃষকের উৎপাদন খরচও উঠছে না। শুধু উল্টো পথে চালের বাজার। আর কিছুটা সরবরাহ সঙ্কট রয়েছে ভোজ্য তেলের বাজারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালচাল আমদানিচালের দাম বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT