চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের মাঠেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ফরহাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

১৬১ প্রথম শ্রেণির ম্যাচে ৯ হাজারের উপর রান এবং অফস্পিনে ১৬০ উইকেটের মালিক রাজশাহীর অলরাউন্ডার ফরহাদ হোসেন ক্যারিয়ারের ইতি টেনেছেন নিজের মাঠ থেকেই। জাতীয় লিগের ২৬তম আসরে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে মঙ্গলবার শেষ হওয়া ম্যাচটি খেলে ১৯ বছরের দীর্ঘ পথচলার ইতি টানলেন।

বিদায়ের মুহুর্তে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফরহাদ। হাতে তুলে দেয়া হয় জার্সি ডিসপ্লে ফ্রেম ও ফুলের তোড়া।

২৭৩ ইনিংসে রাজশাহীর ডানহাতি ব্যাটার করেছেন ৯ হাজার ৩০ রান। সর্বোচ্চ ইনিংস ২১৬ রানের। সেঞ্চুরি করেছেন ১৮টি। ফিফটির সংখ্যা ৪৬টি। ফার্স্ট ক্লাস ক্রিকেট ছাড়লেও ফরহাদ খেলা চালিয়ে যাবেন ঢাকা প্রিমিয়ার লিগে।

অনন্য কীর্তিতে অন্য ‍ক্রিকেটারদের চোখে ফরহাদ তারকা হলেও কখনোই জাতীয় দলের জন্য বিবেচিত হননি। যে কারণে অনেকের কাছে ‘অচেনাই’ থেকে গেছেন। একবার টেস্ট দলে সুযোগের খুব কাছে চলে এসেছিলেন ফরহাদ। কিন্তু ভাগ্য মেলেনি শেষঅবধি।

ফরহাদ নিজের শেষ ম্যাচে জ্বলে উঠতে পারেননি। রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৯ রানে থামেন। তার দলও সুবিধা করতে পারেনি। লো-স্কোরিং ম্যাচে হেরেছে ১০১ রানের বড় ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরজাতীয় ক্রিকেট লিগপ্রথম শ্রেনির ক্রিকেটফরহাদ হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT