বিনোদন

নিজের বিয়েতে গাইতে পারিশ্রমিক নিয়েছেন নেহা কক্কর?

হাসিমুখে ভরা দুই বন্ধুর ছবি, একজন মহিলা ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মহিলা ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন, মহিলা কাপে চুমুক দিচ্ছেন, বন্ধুত্বের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি নেহা কক্কর ও রোহানপ্রীত সিং অংশ নিয়েছিলেন কপিল শর্মার শোতে। সেখানে নেহা জানিয়েছেন মজার এক তথ্য।

নেহার বিয়ের পর গুজব রটেছিল যে নিজের বিয়েতে গাইতেও পারিশ্রমিক নিয়েছেন তিনি। শো-তে এই গুজবের সত্যতা জানতে চাওয়া হয়েছে নেহার কাছে। এমন প্রশ্নে নেহা ও রোহানপ্রীত একচোট হেসে নেন প্রথমে। এরপর উত্তর দেন, তিনি পারিশ্রমিক নেননি। তবে তার শ্বশুর এতটাই মিষ্টি যে পারিশ্রমিক চাইলেও ফেরাতেন না।

কপিল শর্মা শোতে নীল-সাদা পোশাক পরে এসেছিলেন নেহা ও রোহানপ্রীত। জানিয়েছেন তাদের ভালোবাসার গল্প।

নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ের বয়স প্রায় দুমাস। সুখেই আছেন তারা। ভালোবাসার নানা মুহূর্তের খবর নেহা ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। কইমই

বিষয়:নেহা কক্কর রোহানপ্রীত সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…