চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের পরিচয়ে জনপ্রিয় হতে চান কুমার শানুর ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই বলিউড সরব হয়েছে স্বজনপোষণ নিয়ে। ইতোপূর্বেই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বলিউডে কাজ শুরু করা তারকা সন্তানদের অনেকেই। তবে এবার একই বিষয়কে কেন্দ্র করে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু পুত্র জান কুমার শানু।

যিনি প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৪’ তে।

বিগ বসের অন্যান্য সিজনের মত এই সিজনটিও শুরুর প্রথম থেকেই বেশ ভালোই জমে উঠেছে। তবে অন্যান্য নানান বিষয় নিয়ে তর্ক বিতর্কের সাথে এবছর যুক্ত হয়েছে বলিউডের স্বজনপোষণ বিষয়টি! যার মূল ইঙ্গিত যায় কুমার শানু পুত্র জান কুমার শানুর দিকে!

Banglabid

সেটি নিয়েই বিগ বসের বাড়িতে মঙ্গলবারের পর্বে দেখানো হবে অন্যান্য প্রতিযোগীদের সাথে জান কুমার শানুর নানান তর্ক বিতর্কের অংশ। যেখানে জান কুমার শানুর পক্ষ নিয়ে কথা বলতে দেখা যাবে ইন্ডিয়ান আইডল প্রতিযোগী খ্যাত গায়ক রাহুল বৈদ্যকেও।

এদিকে বাবার নাম দিয়ে জান কুমার নিজেকে সবার সামনে উপস্থাপন করতে বেশ নারাজ। তিনি চান না তার বাবার পরিচয়ে মানুষ তাকে চিনুক।

এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জান বলেন, বাবার পরিচয় ছাড়াও আমার নিজেকে সবার সামনে পরিচিত করানোর মত আরো অনেক কাজ রয়েছে। এছাড়া নিজেকে আরও বিস্তরভাবে তুলে ধরার জন্য ‘বিগ বস ১৪’ এর প্ল্যাটফর্মটিও অনেক ভালো একটি সুযোগ হবে আমার জন্য। আমি চাই এর মাধ্যমেই লক্ষ লক্ষ দর্শক আমার পারফর্মেন্সের মাধ্যমে আমাকে চিনুক। বাবার জনপ্রিয়তা দিয়ে আমি জনপ্রিয় হতে চাই না। আমি চাই দর্শক আমার কাজেই আমাকে চিনুক।

মায়ের সঙ্গে জান কুমার…
Reneta

এর আগে বিগ বসের মঞ্চে প্রতিযোগীরা যখন তাদের শৈশব নিয়ে মুখ খুলেন সেসময় জান কুমার শানু জানান, ‘আমার কাছে মা-বাবা বলতে সবটাই আমার মা। যখন আমি মায়ের গর্ভে (৬মাস) ছিলাম, তখনই আমার বাবা-মা আলাদা হয়ে যান। ছোট থেকে আমি আমার মায়ের কাছেই বড় হয়েছি। উনিই আমার মা-বাবা সব। আমি এখানে আসার আগে সবথেকে বেশি আমার মা-কে নিয়েই চিন্তিত ছিলাম। যে আমি এখানে এলে মায়ের দেখাশোনা কে করবে! আমার সম্পূর্ণটা জুড়েই আমার মা।’

এবছর ১৪ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘বিগ বস’ এর আসর। যারা হলেন অভিনব শুক্লা, আইজাজ খান, রাহুল বৈদ্য, পবিত্রা পুনিয়া, জেসমিন ভাসিন, নিক্কি তাম্বোলি, শেহজাদ দেওল, জান কুমার সানু, রুবিনা দিলাইক, নিশান্ত সিং মালকানি, সারা গুরুপাল তুফানি, সিনিয়র হিনা খান, সিদ্ধার্থ শুক্লা এবং গওহর খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমার শানুজান কুমার শানুবলিউডবিগ বস ১৪সুশান্ত সিংস্বজনপ্রীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: এএসআইসহ দুই নারী পিবিআই’র হেফাজতে

পরবর্তী

ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

পরবর্তী

ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

একটি দিনের অপেক্ষা, বৃহস্পতিবার সাকিবের ‘মুক্তি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT