রাজনীতি

নিজের নির্বাচনী পোষ্টার অপসারণ করলেন সাঈদ খোকন

নিজের নির্বাচনী পোষ্টার অপসারণ করলেন সাঈদ খোকন

নির্বাচনের আগে নির্বাচনী পোস্টারে আকাশ দেখা না গেলেও নির্বাচন শেষে সেই সব পোষ্টার সরানোতে কারোরই কোনো তোড়জোর দেখা যায়নি।

সেই দায় যেন পুরোটাই বর্তেছিলো সিটি কর্পোরেশনের উপর। তবে শনিবার কর্মীদের সহায়তায় পোস্টার অপসারণ করলেন ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন তার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পুরাণ ঢাকার নাজিরাবাজারে পোষ্টার সরানোর কাজ শুরু করেন।

এর আগে ঢাকা উত্তরের আনিসুল হক তার নির্বাচনী পোষ্টার অপসারণ করেন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অন্যান্য প্রার্থীদের নির্বাচনী পোষ্টার সিটি কর্পোরেশনের লোকেরা অপসারণ করছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…