চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের আয়নায় জয়া: প্রেক্ষাগৃহে আসছেন ১৯ মার্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
বিনোদন
A A

২০১৮ সালে মুক্তি পেয়েছিলো তারকা অভিনেত্রী জয়া আহসান অভিনীত সর্বশেষ দেশী সিনেমা ‘দেবী’। তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিলো ছবিটি। ‘দেবী’র পর আবারও প্রেক্ষাগৃহে আসছে এই তারকা অভিনেত্রীর নতুন ছবি। নাম ‘অলাতচক্র’।

এরমাঝখানে জয়া আহসান অভিনীত একাধিক ভারতীয় ছবি মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে দেখা যায়নি তার কোনো দেশী সিনেমা। সেই অর্থে বলতে গেলে প্রায় আড়াই বছর পর নতুন সিনেমা আসছে জয়া আহসানের।

বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’। এরইমধ্যে ছবিটির মুক্তির তারিখও নির্ধারিত হয়েছে। সোমবার প্রকাশ্যে এসেছে সিনেমার অফিশিয়াল একটি পোস্টার। যেখানে নিজের আয়নায় দেখা গেছে বিষণ্ণ জয়ার মুখ!

তরুণ নির্মাতা হাবিবুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আসছে মার্চের ১৯ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তারআগে ছবির প্রমোশনাল কাজ নিয়ে ব্যস্ততার কথাও জানান হাবিবুর। শিগগির ‘অলাতচক্র’র টিজার ও ট্রেলার মুক্তি পাবে বলেও জানান এই নির্মাতা।

‘অলাতচক্র’র শুটিং শেষ হয়েছে গেল বছরের শুরুতেই। করোনার সময়টায় সম্পন্ন হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজও! গেল ডিসেম্বরেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিটি! মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জয়া আহসান।

নন্দিত সাহিত্যিক আহমদ ছফার আলোচিত উপন্যাস ‘অলাতচক্র’। বলা হয় এটি তার আত্মজীবনীমূলক লেখা। উপন্যাসে তিনি দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

Reneta

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

‘অলাতচক্র’ ছবিটির পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া, এবং ছবিটির টিভি সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলাতচক্রআজাদ আবুল কালামআয়নাআহমদ ছফাআহমেদ রুবেলচ্যানেল আইজয়াজয়া আহসানজাজটিজারট্রেলারথ্রিডি সিনেমাদেবীনুসরাত জাহান জেরীপোস্টারমামুনুর রশীদলিড বিনোদনশফিউল আলম বাবুশিল্পী সরকার অপুসরকারি অনুদানসৈয়দ মোশাররফহাবিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT