গোপালগঞ্জ

নিখোঁজের ২০ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার, রেললাইনের পাশে জমা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ২০ ঘণ্টা পর রেললাইনের পাশে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: নিখোঁজের ২০ ঘণ্টা পর গোপালগঞ্জের মাঝিগাতী কোনা গ্রামের স্কুল ছাত্রী অন্তরার (১৫) মরদেহ নলডাঙ্গা রেললাইন হতে উদ্ধার করেছে রেল পুলিশ।

শুক্রবার সকালে বাড়ির পাশে নলডাঙ্গা রেললাইনের উপর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেল পুলিশ।

উদ্ধারকৃত স্কুল ছাত্রী অন্তরার বাড়ী গোপালগঞ্জ জেলার সদর থানার মাঝিগাতি ইউনিয়নের কোনা গ্রামে। সে ওই গ্রামের নাছির ফকিরের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ থানার ওসি মো: মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন: কোনাগ্রামের নাছির ফকিরের স্কুল পড়ুয়া মেয়ে অন্তরা বৃহস্পতিবার রাতে ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। আজ শুক্রবার সকালে বাড়ীর পাশে নলডাঙ্গা রেললাইনের উপর অন্তরার লাশ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরের পর রেল পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

তবে কীভাবে অন্তরার মৃত্যু হয়েছে তা এখনো উদঘাটন করতে পারেনি রেল পুলিশ। অবশ্য পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে মরদেহ রেললাইনের উপর ফেলে রাখা হয়েছে।

বিষয়:স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…