চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
জনপদ, সিলেট
A A

গোপালগঞ্জের মৌলভীপাড়ার একটি বাড়ি থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ওই দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম জানায়, নিহতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার মঙ্গলপুর গ্রামের শহিদুল মল্লিকের মেয়ে চৈতি আফরিন তমা (১৫) ও সদর উপজেলার বড়ফা গ্রামের জাকির মোল্লার মেয়ে জাকিয়া সুলতানা শ্রাবণী (১৪)।

তারা দু’জনই গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দু’জনে সম্পর্কে খালা-ভাগ্নী।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তারা আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ সর্ম্পকে এখনো কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে স্কুল ছুটির পর ওই দুই স্কুল ছাত্রী বাসায় ফিরে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তাদের ডাকাডাকি করা হলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। ভেতরে ঢুকে তাদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

Reneta

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT