রাজধানীর নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র, ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে। ৩০ নভেম্বর ২০১৭ পর্যন্ত এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ২০১৮ সালের ১৮ জানুয়ারি ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান ও প্রাক্তন ছাত্র, ছাত্রীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এই পুনর্মিলনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই।
রেজিস্ট্রেশনের জন্য যা লাগবে
এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি। জনপ্রতি ফি ১ হাজার টাকা এবং ছোটদের (১২ বছর) ৬০০ টাকা।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ
নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস, শনি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
প্রয়োজনে
প্রধান শিক্ষক আ স ম ফিরোজ ০১৭৯১৪৭৭১০৪, সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ০১৯১১১৩৮৩৭৯ ও সিনিয়র শিক্ষক শফিক ইসলাম ০১৭১৬৬০৬০১৭।








