চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়ার উদযাপনের কাঙ্খিত ও আকর্ষনীয় কিছু স্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৬
লাইফস্টাইল
A A

এরই মধ্যে ‘নিউ ইয়ার’ এর  কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আসছে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্ত। বিশেষ সময়টা একেকজন একেকভাবে পালন করতে চান। ভ্রমণপাগল ও উৎসবমূখর মানুষরা নিউ ইয়ার উদযাপনের জন্য বেছে নেন নিজেদের পছন্দের কিছু স্থান।

এবারের নতুন বছরের শুরুতে আপনার গন্তব্যও হতে পারে তেমন কোনো জায়গা। আসুন জেনে নেই বিশ্বের কিছু 11 স্থান, যেখানে নিউ ইয়ার উদযাপন বরাবরই অন্যরকম।

ইতালির মাতেরা: বন আর পাহাড়ে ঘেরা সাউদার্ন ইতালীর এই জায়গাটির নিজস্ব কিছু সৌন্দর্য আছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ শহরগুলোর একটি নির্ধারিত হয়েছিলো এই শহরটি।  ২০১৯ সালের মধ্যে এই শহরটি হয়ে উঠবে ইউরোপের সংস্কৃতির রাজধানীর শহর। আর নতুন বছর উৎযাপনে খোলা আকাশের নিচে আয়োজন, ১৫০ ধরনের পোশাক পরে পারফর্মেন্স আপনাকে নতুনভাবে জীবনকে দেখতে সাহায্য করবে।

এই শহরটিতে গেলে বাকান্তি খাবারটি অবশ্যই টেস্ট করে দেখবেন। নানান ধরনের মানুষ আপনার ভ্রমণকে করবে আরো প্রাণবন্ত।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন: নতুন বছরের শুরুতে এই অস্ট্রেলিয়ান শহরটিতে ছাদের উপরে বারে সেলিব্রেশনের কোনো বিকল্প নেই।  আর শহরের ভেতরে কার্টিন হাউজ  ও লুপ রুফ নামের রুফটপ বারটি অবশ্যই একবার ভ্রমণ করে আসবেন।  তবে এই শহরে বসে খোলা আকাশ দেখতে চাইলে ফিটজরয়তে যাবেন অবশ্যই।

Reneta

গ্রান কানারিয়ার লাস পালমাস: সেখানে গেলে নতুন বছরটা অনেক অনেক মজা দিয়েই শুরু হবে।  অন্তত এই ভেবে ভালো লাগবে যে স্প্যানিশ শহরে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন আপনি।  চাইলে আপনি ভেগুয়েতাতে এক চক্কর দিয়ে আসতে পারেন আর কোনো রেস্তোরাঁয় বসে কানারিয়ান খাবার উপভোগ করতে পারেন। রাত ১২ টার আগে আগে কাউন্টডাউনের জন্য এলাকার মানুষ শহরের সমুদ্রতীরে একত্রিত হয় তারপর উপভোগ করে আতশবাজি।  তবে সেসময় সঙ্গে অবশ্যই ১২টি আঙ্গুর রাখবেন। কারণ স্প্যানিশদের ঐতিহ্য হলো তারা মধ্যরাতের প্রতিটি ঘণ্টার সঙ্গে একটি করে আঙ্গুর খায় সারাবছরের খারাপভাগ্য থেকে বাঁচতে।

বাহামাসের নাসাও: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই শহরটির মতো নতুন বছরের পার্টি আর কোথাও হয়না। ওখানে গেলে আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে কোথাও চলে এসেছেন। নাসাওয়ের মানুষ পুরাই নিজেদের মতো করে নতুন বছর উৎযাপন করে।  বাহামাসের সবচেয়ে বড় ও মূল আকর্ষণ হলো স্ট্রিট কার্নিভাল।

যুক্তরাষ্ট্রের নিউ ওরলিনস: নিউ ওরলিনসে থাকলে অবশ্যই জ্যাকসন স্কয়ারে যাবেন। লাইভ গানের শো আর মিসিসিপি নদীর উপরে আতশবাজির ঝলকানিতে সেখানকার বাৎসরিক পার্টি খুবই উপভোগ্য। সেখানে ক্যাফে ডু মন্ডে কিন্তু দিনরাত চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। একবার ঢুঁ মারতে ভুলবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রমণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জ নির্বাচন হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের রোল মডেল

পরবর্তী

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান

পরবর্তী

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান

বগুড়ায় অপহৃত স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT