চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্ক থেকে শাকিবের নতুন সিনেমার ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে নিজের প্রযোজনায় নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি জনপ্রিয় এ তারকা তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানালেন।

রবিবার সন্ধ্যায় (নিউ ইয়র্ক স্থানীয় সময়) অনুষ্ঠিত ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। যিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশী সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে এতোদিন শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশী দূরে নয়।

শাকিবের ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, বিমানে শাকিব এবং আমি একসঙ্গে এখানে (নিউ ইয়র্ক) এসেছি। সেলফমেড বলতে যা বোঝায় একটা মানুষ কীভাবে নিজেকে তৈরি করে পারে আমি বিস্ময়ের সঙ্গে শাকিবকে সেভাবে দেখেছি।

নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন এই সিনেমার গল্প, চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস এঞ্জেলস, নিউ ইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।

নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর আসরে শাকিব
Reneta

২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালকের ব্যাখ্যা, তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইউর্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুইবছর কোভিডের কারণে শুটিং প্লান করেও পেছাতে হয়। ২০২২ সালে শুটিং হবে।

এই দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে ‘মায়া’ নামে আরও একটি সিনেমা করবেন বলে জানালেন হিমেল আশরাফ। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আমার মতো নতুন, কম অভিজ্ঞতা সম্পন্ন একজন পরিচালকের উপর আস্থা রেখে নিজের প্রযোজনায় তিনটি সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আফজাল হোসেননিউ ইয়র্কলিড বিনোদনশাকিব খানসিনেমাহলিউডহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT