ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারণ ২১ ডিসেম্বর

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা প্রেস কনফারেন্সে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছেন, যেখানে তারা গুরুত্বপূর্ণ ঘোষণা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ারেন্টাইন বেড়েছে। আগামী ২১ ডিসেম্বর পুরো দলের করোনা পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে সিরিজের ভাগ্য।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার মিরপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউজিল্যান্ডে ক্রিকেটাররা শারিরীক ও মানসিকভাবে ভালো নেই। দীর্ঘদিন ধরে তারা একরকম গৃহবন্দি অবস্থায় আছে। ২১ ডিসেম্বরের পর সিরিজের ভাগ্য নিয়ে বিস্তারিত জানাতে পারব।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার কোয়ারেন্টাইন সময় দশ দিনের বেশি হতে পারে।

বিষয়:করোনাভাইরাস নাজমুল হাসান পাপান এমপি নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ বিসিবি হেরাথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…