স্পোর্টস

নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলে মুস্তাফিজ, অপেক্ষমান নাসির-আল আমিন

নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলে মুস্তাফিজ, অপেক্ষমান নাসির-আল আমিন

Bangladesh’s Mustafizur Rahman, center, celebrates with teammates the dismissal of Zimbabwe’s Chamu Chibhabha, foreground, during the third one-day international cricket match between the two teams in Dhaka, Bangladesh, Wednesday, Nov. 11, 2015. (AP Photo/A.M. Ahad)

নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে বাংলাদেশের ২২ সদস্যের দল ঘোষণা। দলে আছেন মাশরাফি ও মুস্তাফিজ, স্ট্যান্ড-বাই হিসেবে থাকছেন আরো ৯ জন।

নিউজিল্যান্ড সফর দিয়েই জাতীয় দলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। দলে নতুন মুখ চারটি। এরা হলেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন, পেসার শুভাশিস রায়, ইবাদত হোসেন ও লেগ স্পিনার তানভীর হায়দার।

ইংল্যান্ডের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টের ১১ জনের ১০ জনই আছেন এই দলে।

প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন (শান্ত), তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায়, মোহাম্মদ শহীদ, ইবাদত হোসেন, তানভীর হায়দার।

অপেক্ষমান: শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন দাস, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন, রুবেল হোসেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…