আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে পাওয়া গেল ভৌতিক হাঙরের বাচ্চা

নিউজিল্যান্ডে পাওয়া গেল ভৌতিক হাঙরের বাচ্চা, অদ্ভুত চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে উদ্ধার হওয়া ভৌতিক হাঙরের বাচ্চার ছবি, যার দেহে অস্বাভাবিক বৈশিষ্ট্য দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিরল প্রজাতির একটি ভৌতিক হাঙরের বাচ্চার সন্ধান পেয়েছে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। স্বল্প পরিচিত বিরল প্রজাতির এ মাছটি একেবারে গভীর সমুদ্রে বাস করায় সচরাচর এটি চোখে পড়ে না।

বিরল প্রজাতির এ ভৌতিক হাঙরগুলো ‘সিমেরা’ নামেও পরিচিত।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভৌতিক হাঙরের বাচ্চাটিকে সাউথ আয়ারল্যান্ডের ১.২ কি.মি (০.৭ মাইল) গভীর থেকে পাওয়া গেছে।

হাঙরটি খুঁজে পাওয়া গবেষক দলের একজন ড. ব্রিট ফিনুচি বলেন, এটিকে খুঁজে পাওয়া অনেকটাই অপরিকল্পিত। মূলত সমুদ্রের নীচে অন্য একটি গবেষণার অনুসন্ধানের সময়ে এটি খুঁজে পাওয়া গেছে।

তিনি বলেন, গভীর সমুদ্রে বাস করা যেকোনও প্রজাতিকে খুঁজে পাওয়া দুষ্কর, বিশেষ করে ভৌতিক হাঙর গুলো বেশ রহস্যময় হওয়ায় তাদের খুঁজে পাওয়া আরও কঠিন। প্রাপ্তবয়স্ক অবস্থায় একটি ভৌতিক হাঙর নানা রকম বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে আর তাই একটি বাচ্চা খুঁজে পাওয়া আমাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ।

খুঁজে পাওয়া হাঙরের বাচ্চাটির অভ্যাস খাওয়া-দাওয়া প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা। প্রাপ্তবয়স্কদের থেকে বাচ্চাটির বৈশিষ্ট্যেরও বেশ পার্থক্য রয়েছে।

ড. ফিনুচি বলেন, আমাদের প্রথম কাজ হল এ বাচ্চা হাঙরটির প্রজাতি খুঁজে বের করা।

বিষয়:নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…