চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে প্রথমবার টি-টুয়েন্টিতে হারালো বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজ জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। মিরপুরে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয়ে মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার।

নিউজিল্যান্ড: ৬০/১০ (১৬.৫ ওভার) বাংলাদেশ: ৬২/৩ (১৫ ওভার)

কিউইদের বিপক্ষে টি-টুয়েন্টিতে এটিই প্রথম জয় টাইগারদের। আগের দশ লড়াইয়ে সবকটিতে জয় নিউজিল্যান্ডের। হোম কন্ডিশনের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ৬১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ সিরিজে লিড (১-০) নেয় ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে। মুশফিকুর রহিম ১৬ ও মাহমুদউল্লাহ ১৪ রানে অপরাজিত থাকেন। সর্বোচ্চ ২৫ রান করেন সাকিব আল হাসান।

নাঈম শেখ ও লিটন দাস সাজঘরে ফেরেন শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে শর্ট কাভারে ক্যাচ দেন নাঈম। বাংলাদেশের সংগ্রহ তখন ১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলে উইকেট নেন কোল ম্যাকনকি।

নাঈমের মতোই ১ রান করে লিটন ফেরেন পরের ওভারে। বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের বলে স্টাম্পড হন।বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ রানে দুই ওপেনারকে হারানোর পর সাকিব ও ‍মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে আসে ৩০ রান। ম্যাচসেরা সাকিব ৩৩ বলে দুই চারে ২৫ রান করে আউট হন রাচিন রবীন্দ্রর বলে।

খেলা শেষ করে আসেন মুশফিক। অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে পাড়ি দেন বাকি পথ। ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

হোম কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগায় বাংলাদেশের বোলাররা। মন্থর গতির উইকেটে খেলতে বেশ অসুবিধা হয়েছে কিউইদের। প্রথম ওভারেই উইকেট হারায় তারা। টাইগারদের ঘূর্ণির মুখে ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট খুইয়ে বসে।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ১৬.৫ ওভারে নিজেদের সর্বনিম্ন টি-টুয়েন্টি সংগ্রহ ৬০ রানে গুটিয়ে যায় কিউইরা। দলটির আগের সর্বনিম্ন সংগ্রহও বাংলাদেশের মাটিতে। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে অলআউট হয়েছিল তারা।বাংলাদেশের ক্রিকেটাররা টি-টুয়েন্টি ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শেখ মেহেদী। অফস্পিনার ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলে ফিরতি ক্যাচে ফেরান অভিষিক্ত রাচিন রবীন্দ্রকে। অভিষেকে গোল্ডেন ডাক কিউই ব্যাটসম্যানের।

তৃতীয় ওভারে উইল ইয়ংকে (৫) বোল্ড করেন সাকিব আল হাসান। তিনি পরে রানের খাতা খুলতে দেননি অভিষিক্ত কোল ম্যাকনকিকে। আউটফিল্ডে মুশফিকের ক্যাচ বানিয়েছেন।

সাকিবের প্রথম উইকেটের পরের ওভারে নাসুম আহমেদ দেন জোড়া ধাক্কা। চতুর্থ ওভারের তৃতীয় বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে (১) সীমানার কাছে ক্যাচ বানান। ওভারের শেষ বলে ওপেনার টম ব্লান্ডেলকে (২) করেন বোল্ড।

স্পিনারদের পর বল হাতে নেয়ার সুযোগ পান পেসাররা। হতাশ করেননি তারাও। সাউফউদ্দিন অধিনায়ক ল্যাথামকে (১৮) নাসুমের ক্যাচ বানিয়েছেন। হেনরি নিকোলসকে (১৭) করেছেন মুশফিকের তালুবন্দি।বাংলাদেশের ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিকে মোস্তাফিজ ডগ ব্রেসওয়েলকে (৫) মেহেদীর ক্যাচ বানানোর পর বোল্ড করেন (৩) আজাজ প্যাটেলকে। তার তৃতীয় উইকেট জ্যাকোব ডাফি, দারুণ ক্যাচ নিয়েছেন সাইফউদ্দিন।

৪ ওভারে ১৫ রানে ১ উইকেট মেহেদীর। সমান ওভারে ১০ রানে ২টি সাকিবের। ২ ওভারে ৫ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম। সমান ওভারে ৭ রানে ২ উইকেট সাইফউদ্দিনের। সর্বোচ্চ ৩ উইকেট নেয়া মোস্তাফিজের ২.৫ ওভারে খরচ ১৩ রান।

ট্যাগ: নাসুমমাহমুদউল্লাহমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টসল্যাথামসাইফউদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির তেতাল্লিশ বছরের ইতিহাস ষড়যন্ত্রের: কাদের

পরবর্তী

দেশে এলো ফাইজারের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন

পরবর্তী
ফাইজার COVID-19 ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এলো ফাইজারের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT