স্পোর্টস

নিউইয়র্ক মাদাম তুসো’তে মেসি

নিউইয়র্ক মাদাম তুসো’তে মেসি

আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার মেসি’র মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদাম তুসো জাদুঘরে।

লন্ডন ও টোকিও’র পর মাদাম তুসো মিউজিয়ামের নিউইয়র্কের ম্যানহাটান শাখায় সর্ব সাধারণের জন্য ফিফার চারবারের বর্ষসেরা ফুটবলার ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি’র মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে।

প্রতিপক্ষকে ড্রিবলিং করার অনন্য ভঙ্গিমায় আর্জেন্টিনার দশ নম্বর জার্সি পরা মেসি’র এই মূর্তি।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় আড়াইশ’ স্টিল ও ভিডিও চিত্র থেকে গবেষণা করে বাঁ-পায়ের যাদুকরের এই মূর্তি গড়া হয়েছে।

বিষয়:নিউইয়র্ক মাদাম তুসো মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…