যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নদীতে রোববার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
এ ঘটনার পর নিউইয়র্কের মেয়রের মুখপাত্র এরিক ফিলিপস টুইট বার্তায় জানান, এই দুর্ঘটনায় প্রথম অবস্থায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ দুর্ঘটনায় পাইলট এবং তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও তিনিজন মারা যায়।
তবে ঠিক কি কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি।
বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের রোজভেল্ট আইল্যান্ডে এএস৩৫০ হেলিকপ্টারটি নদীর ওপর দিয়ে যাওয়ার সময় উল্টে পড়ে।
ডুবুরিরা এখনও ওই এলাকা অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। বিধ্বস্ত এএস৩৫০ হেলিকপ্টারটিতে ছয় জনের মত যাত্রী বসার ব্যবস্থা ছিল।







