চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
১২:৪০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

এক সময় বিকেএসপি’র ছাত্র ছিলেন, পরবর্তীকালে ফুটবল, ক্রিকেট, হকিসহ নানা ইভেন্টে দেশ কাঁপানো সাবেক খেলোয়াড়দের মিলন মেলা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের সানকিন ম্যাডো পার্কে।

প্রবাসী সাবেক তারকারা স্মৃতিচারণ, গান, কেক কাটা আর হৈ হল্লুরে জমিয়ে তোলেন সমুদ্র সৈকত তটের সবুজ অঙ্গন। বিকেএসপি’র লোগো সম্বলিত কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন ফুটবল কোচ সাইক।

আমেরিকা ও কানাডা প্রবাসী সাবেক খেলোয়াড়দের এই মিলন মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক ফুটবলার জাহিদুর রহমান কাকন।

তিনি বলেন: এই আয়োজন আমাদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও মজবুত করবে। বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এই বিকেএসপি থেকেই উঠে এসেছেন। এটা আমাদের গর্ব বলে উল্লেখ করেন কাকন। ফাঁকে ফাঁকে আলোচনায় অংশ নেন জাতীয় দলের সাবেক ফুটবলার বখতিয়ার, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজিদ হাসান।

দরাজ কন্ঠে আবৃত্তি করেন সাবেক হকি খেলোয়াড় আক্তার। সাবেক খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের টি শার্ট উপহার দেন জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় কানাডা প্রবাসী আব্দুর রশিদ।

খেলোয়াড়দের স্ত্রী ও সন্তানদের অংশগ্রহন আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে। মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন প্রবাসী বিকেএসপি’র প্রেসিডেন্ট শেখ হোসেন বিজয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল কোচবিকেএসপিমিলন মেলাস্মৃতিচারণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কথা না বলে কাজে মনোনিবেশ করুন, মন্ত্রী এবং মেয়রকে ওবায়দুল কাদের

পরবর্তী

রাম্বুটান ও কাজু বাদাম চাষীদের ঋণ দিবে ব্যাংক

পরবর্তী

রাম্বুটান ও কাজু বাদাম চাষীদের ঋণ দিবে ব্যাংক

নতুন নাট্যদল 'অনুস্বর'- এর লোগো উন্মোচন

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT