চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে ইমাম হত্যায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ দুইজনকে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজনের বিরুদ্ধে পুলিশ হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করেছে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পুলিশ।

ব্রুকলিন থেকে আটক অস্কার মোরেল (৩৫) নামের ওই ব্যক্তিকে প্রথমে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে মাইলখানেক দূরে আরেকটি হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়। এরপর তাকে ইমাম ও সহকারী হত্যার সঙ্গেও জড়িত হিসেবে সন্দেহ করা হয়।

মোরেলের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের দু’টি এবং অপরাধের উদ্দেশ্যে অস্ত্র রাখার দু’টি অভিযোগ আনা হয়েছে।

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, অনুসন্ধানে মোরালের বাসা থেকে একটি অস্ত্র পাওয়া গেছে। সেটি দিয়ে ইমামসহ দু’জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলাগুলির সময় বন্দুকধারীর পোশাকের যে বর্ণনা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া গেছে, একই ধরণের পোশাক উদ্ধার হয়েছে সেখান থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেন, পূর্ব নিউ ইয়র্কের মিলার এভিনিউয়ে অস্কার মোরেলের বাসার দেয়ালের একটি খাঁজ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। দেখে মনে হয়েছে, খাঁজটি সম্প্রতি খুলে আবার বন্ধ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোরেলের ফোনের কললিস্ট থেকে পাওয়া এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে জানান, এ ব্যাপারে তারা কেউই আগে কিছু জানতেন না।

Reneta

শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রুকলিনের লিবার্টি অ্যাভিনিউয়ের, ওজোন পার্কের আল-ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকুনজী এবং তার সহকারী তারা মিয়া যোহরের নামাজ শেষে বাসায় ফিরছিলেন। এমন সময় এক যুবক গাড়ি থামিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

গুলিবিদ্ধ হয়ে ইমাম আলাউদ্দিন আকুনজী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত তারা মিয়াকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাম হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আবারও হরমুজ পাড়ি দিল ইরানের ট্যাংকার

এপ্রিল ১৬, ২০২৬

আর্সেনাল কোচ সমর্থকদের উপভোগ করতে বলেছেন, সমালোচনা নয়

এপ্রিল ১৬, ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে কেন বললেন, ‘বিশেষ রাত’

এপ্রিল ১৬, ২০২৬

‘আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের তদন্ত করছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT