নিউ ইয়র্কে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি ইমাম আকুনজীর মরদেহ বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে।
গত শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রুকলিনের লিবার্টি অ্যাভিনিউয়ের, ওজোন পার্কের আল-ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকুনজী এবং তার সহযোগি তারা মিয়া দুবৃর্ত্তের গুলিতে নিহত হন। এ হত্যার ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসীরা।
হত্যার ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ব্রুকলিন থেকে আটক অস্কার মোরেল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।








