চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ইমাম হত্যায় অস্কার মোরেল দোষী সাব্যস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
নিউইয়র্ক-ইমাম হত্যাকাণ্ড-অস্কার মোরেল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দিনে দুপুরে বাংলাদেশি ইমাম ও তার সহকারি হত্যার ঘটনায় আসামি অস্কার মোরেলকে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ অর্থাৎ ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট জুরি।

২০১৬ সালের ১৩ আগস্ট কুইন্সের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তার সহকারি তারা উদ্দিন নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে বাসার পথে যাওয়ার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় পরবর্তীতে অস্কার মোরেলকে গ্রেপ্তার করে পুলিশ।

কুইন্স বোরো’র (আমেরিকান পৌরসভা) ডিসট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন এই হত্যাকাণ্ডকে ‘পরিবার ও শিশুতে ভরা ঘনিষ্ঠ সম্পর্কে গড়া একটি পাড়ায় ভরদুপুরে অনুভূতিশূন্য আগ্নেয়াস্ত্র সহিংসতা’ বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, এই মামলার রায় হয়তো নিহতদের পরিবার ও স্বজনদের কিছুটা হলেও সান্ত্বনা দেবে।

ব্রুকলিনের অধিবাসী ৩৭ বছর বয়সী মোরেলকে প্রায় ৩ সপ্তাহের টানা বিচারকাজের পর শুক্রবার দোষী প্রমাণিত হন। জুরি বোর্ডের সদস্যরা একদিন ধরে পুরো বিচারকাজ বিবেচনা শেষে মোরেলকে একটি ফার্স্ট ডিগ্রি মার্ডার, দু’টি সেকেন্ড ডিগ্রি মার্ডার (ইচ্ছাকৃত তবে অপরিকল্পিত হত্যাকাণ্ড) এবং স্থানীয় পারমিট ছাড়া গুলি ভরা আগ্নেয়াস্ত্র ঘরের বাইরে বহন করার অভিযোগে দোষী পেয়েছেন।

নিউইয়র্ক-ইমাম হত্যাকাণ্ড-অস্কার মোরেল
ইমাম আলাউদ্দিন আখুঞ্জি

১৮ এপ্রিল এই মামলার রায় হবে। জুরির সিদ্ধান্ত অনুযায়ী, ওইদিন অস্কার মোরেলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হবে, যে সাজায় প্যারোলে মুক্তি পাবার কোনো সম্ভাবনা নেই।

Reneta

নিউইয়র্কে বাঙালি কমিউনিটির অনেকের দাবি, হামলাটি বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে একটি ‘হেট ক্রাইম’ বা জাতিগত বিদ্বেষমূলক অপরাধ। তবে মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, হত্যাকারীর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমাম হত্যাযুক্তরাষ্ট্রলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

রোহিঙ্গা শিবিরে ১১শ’র বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক পাচ্ছেন প্রশিক্ষণ সনদ

এপ্রিল ২৯, ২০২৬

আমেরিকায় ‘দম’-এর দাপট অব্যাহত

এপ্রিল ২৯, ২০২৬

১ মে নতুন অধ্যায়ে পা রাখছে গানপোকা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষায় মিশ্র চিত্র: কে এগিয়ে?

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT