চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে আর্জেন্টিনা-চিলি সমথর্কদের কথাযুদ্ধ

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
৯:৫২ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৬
স্পোর্টস
A A

রাত আটটায় পাশের স্টেট নিউজার্সিতে কোপা আমেরিকার ফাইনাল। কিন্তু দুপুর থেকেই দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা আর চিলির সমথর্কদের উপচে পড়া ভীড় সাবওয়েতে। তবে সাদা-আকাশি রঙের আধিক্যই চোখে পড়ল। তাই বলে লাল জার্সির চিলি সমথর্করা কম যান না।

ট্রেন ছাড়তে দেরি। তাতে কি? দলকে উজ্জীবিত করার গান আছে না? গলা ফাটিয়ে গেয়েই যাচ্ছেন দুই দলের সমথর্করা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী কিনা জিজ্ঞেস করতেই একদল আর্জেন্টিনা সমথর্ক বলে উঠল, আমরাই জিতব।

এঞ্জেল নামের এক সমর্থক চিৎকার করে বলল, আজ মেসি দুই গোল করবে। মেসিকে নিয়েই তো গত কোপা ফাইনালে আর্জেন্টিনা হেরে গিয়েছিল মনে করিয়ে দিলে তারা কিছুটা চুপ হয়ে যায়। পরক্ষণেই বলতে থাকে, এবার আমাদের দল অনেক ভালো খেলছে।

Banglabid

অপরদিকে চিলির সমর্থকরা অনেকটা নির্ভার চিত্তে চিলি চিলি বলে চিৎকার করছে। গতবার আর্জেন্টিনাকে হারিয়েছে তাদের দল। এবার ও ভাল ফাইট দেবে। দল জিতবে বলেই আশা তাদের।

মেসির কথা বলতেই তাদের গর্জন: আমাদেরও আছে এলেক্স সানচেজ, ব্রাভো, ভিদাল।

নিউ জার্সিতে মাঠের লড়াইয়ের আগে নিউইয়র্কের সাবওয়ের যুদ্ধটা একেবারে মন্দ ছিল না। আর তাদের সামাল দিতে নিউইয়র্ক পুলিশের ত্রাহি ত্রাহি অবস্থা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৩ বছর অধরাই থাকলো আর্জেন্টিনার শিরোপা

পরবর্তী

জাতীয় দলকে বিদায় জানালেন মেসি

পরবর্তী

জাতীয় দলকে বিদায় জানালেন মেসি

ব্রেক্সিট নিয়ে দুশ্চিন্তায় এশিয়া

সর্বশেষ

ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT