চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃসঙ্গ লিটনের ঝলমলে ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে রানের গতি বাড়াতে সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশকে। ১৪ ওভার পর্যন্ত সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান।

টপের চার ব্যাটারের ব্যর্থতার দিনে একপাশ আগলে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস, তিনি ৩৪ বলে ৫০ এবং আফিফ হোসেন ধ্রুব ১২ রানে ক্রিজে আছেন।

২৫ রানে ২ উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে লিটন ও সাকিব যোগ করেন ২২ রান। অষ্টম ওভারে কাইস আহমেদের বলে সুইপ শটের চেষ্টা করেন সাকিব। শর্ট ফাইন লেগে মুজিবের হাতে ধরা পড়ায় ৬ বলে ৫ রানের বেশি করতে পারেননি।

Banglabid

দশম ওভারে এসে ইনিংসের প্রথম ছক্কা মারেন লিটন। কাইসের বলে মিড উইকেটের উপর দিয়ে বল সীমানা পার করেন। একই ওভারের শেষ বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন রিয়াদ।

পরের ওভারে ছক্কা মেরে রানের গতি বাড়াতে থাকেন লিটন। তবে আজমতউল্লাহ উমারজাইয়ের করা সেই ওভারে লেগ বিফোরে কাটা পড়ে ১০ রানে রিয়াদ আউট হন।

আগে টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মুনিম শাহরিয়ার ও নাঈম শেখ। প্রথম ওভারে ফজলহক ফারুকির বলে চার মেরে রানের খাতা খোলেন মুনিম।

Reneta

অফ স্টাম্পের উপরে থাকা ফুলার লেন্থের বল দারুণভাবে কভার দিয়ে সীমানা ছাড়া করেন ২৩ বর্ষী ডানহাতি।

প্রথম ওভারে ৬ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ওভারে নিতে পারে ৪ রান। তৃতীয় ওভারের প্রথম বলে ফারুকির বলে লেগ বিফোরে কাটা পড়েন নাঈম। আম্পায়ার আউট না দিলে ডিআরএস নিয়ে সফল হন আফগানরা। ৫ বলে ২ রান করে নাঈম ড্রেসিংরুমে ফেরেন।

চতুর্থ ওভার করতে আসা মুজিব উর রহমানের প্রথম দুই বলে চার মেরে মুনিম সম্ভাবনা জানান দেন। প্রথমে স্লগ সুইপ, পরে ফাইন লেগ দিয়ে তিনি বল সীমানা ছাড়া করেন। যদিও পরের চার বল ডট খেলেন।

রশিদ খান বল হাতে নেন পঞ্চম ওভারে। তার ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মুনিম। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। ১৮ বলে ৩ চারে করে যান ১৭ রান।

পাওয়ার প্লেতে বাংলাদেশ মোটেও সুবিধা করতে পারেনি, ৬ ওভার পর্যন্ত করেছিল ২ উইকেটে ৩৭ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলার সমৃদ্ধি’ লক্ষ্য করেই হামলা হয়েছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পরবর্তী

সাইফের ‘৯৬’ এখন মুনিমের

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের ‘৯৬’ এখন মুনিমের

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎরত বিশ্বনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিন যাদের কথায় চলেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT