চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেটুকু পেয়েছি তা অনেক, যা পাইনি সেটা ভাগ্যে ছিলো না’

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
১:২৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২১
বিনোদন
A A
ছবি: শামসুল হক রিপন

ছবি: শামসুল হক রিপন

কিংবদন্তী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন পরবর্তী প্রজন্মের সবচেয়ে সুকণ্ঠী শিল্পী বলা হয় সামিনা চৌধুরীকে। জনপ্রিয়তা, পুরস্কার, সম্মাননা, মানুষের ভালোবাসায় জীবনের আরও এক নতুন বছরে পা ফেললেন সামিনা চৌধুরী। শনিবার (২৮ আগস্ট) তার জন্মদিন। বিশেষ এ দিন উপলক্ষে ব্যক্তি জীবন ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে সামিনা চৌধুরী কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে…

জন্মদিনে বিশেষ আয়োজন থাকছে? প্রতিবার এ দিনটি এলে আগেরদিনের কোন জিনিস মিস করেন?
প্যান্ডামিকের কারণে জন্মদিনে কোনো আয়োজন থাকছে না। ফ্যানরা দেখা করতে চায় কিন্তু করোনার বিষয়টি বিবেচনায় রাখতে হচ্ছে। তবে ফাহমিদা আসবে। সবাই একসাথে খাওয়াদাওয়া করবো। প্রতিবার জন্মদিনে পরিবারকে সবচেয়ে বেশি মনে করি। আগে আব্বা ছিলেন। ভাইবোন, আম্মা সবাই একসাথে ছিলাম। খালারা আসতেন। সবাই একসাথে হৈ-হুল্লোড় করে গাইতাম। এই জিনিসটা এখন হয় না। এটা মিস করি। এখন আমার নিজের আলাদা পরিবার আছে। আসলে আমার জীবনটা সবসময় সাদামাটা এবং হাসিখুশিতে পূর্ণ ছিল। এখনো তেমন আছে। তেমন কোনো পরিবর্তন নেই।

সংগীত সংশ্লিষ্টদের মতে, আপনার কণ্ঠ ইউনিক। সিনেমা ও অডিও শিল্পে সফলতাও অনেক। কিন্তু অনেকেই মনে করেন, আপনার কণ্ঠের “প্রপার ইউটিলাইজ” হয়নি আজও…
প্রপার ইউটিলাইজ হয়েছে কিনা আমার জানা নেই। তোমরা ভালো জানো! তবে যেটুকু পেয়েছি তা অনেক, যা পাইনি সেটা ভাগ্যে ছিলো না। না পাওয়া নিয়ে আমার কোনো দুঃখ নেই।

প্রচলিত কথা আছে যে, কিংবদন্তীরা নাকি তাদের যোগ্য উত্তরসূরী রেখে যেতে পারেন না। কিন্তু আপনার বাবার ক্ষেত্রে সেই কথাটি পুরো উল্টো। আপনারা তিন ভাই বোনই (ফাহমিদা ও পঞ্চম) গানের সঙ্গে আছেন এবং সেটা সফলতার সঙ্গেই। আপনি কি সেটি মনে করেন?
আমি মনে করি যোগ্যতাই সবচেয়ে বড় বিষয়। তবে আব্বা অসাধারণ মানুষ ছিলেন। তার সন্তান হিসেবে আল্লাহ আমাদের কিছুটা যোগ্যতা দিয়েছেন। এজন্য আমরা সম্মানের সাথে চলছি এটা অনেক ভালো লাগার। ফাহমিদার আলাদা পরিচিতি, আমার ভাইয়েরও তাই। তাদের কোনো প্রাপ্তি মনে করি আমারই প্রাপ্তি। দিনশেষে আমরা একই বাবা মা রিপ্রেজেন্ট করছি এটা অনেক বেশি গর্বের। সন্তান হিসেবে আমরা বাবার মুখ উজ্জ্বল করতে পারছি এটা বিশাল বড় পাওয়া।

প্লেব্যাক কমে গেছে, অডিও ইন্ডাস্ট্রি বন্ধ প্রায়। এরমধ্যে কপিরাইট জটিলতা। এখন চলছে মহামারী। এই পরিস্থিতি থেকে সংগীতশিল্পীদের উত্তরণের পথ কী?
যতোদিন না পরিস্থিতি ঠিক হয় অনলাইনে বেশি শো করা উচিত। শিল্পী-মিউজিশিয়ানদের বেশি পারিশ্রমিক দেয়া উচিত। লগ্নিকারকদের পারিশ্রমিকের বিষয়টি নজর দিতে হবে। চাকুরিজীবীরা বেতন পাচ্ছেন, কিন্তু শিল্পীরা কোথায় যাবে? তারা সাংঘাতিক দুর্ভোগে আছে। আমি মনে করি, অনলাইনে শো বাড়ানো ও সঠিক সম্মানি প্রদান একটি সমাধান হতে পারে।

আপনি সংগীত প্রযোজকও বটে। ওয়ার্ল্ড মিউজিক নামের প্রতিষ্ঠান ছিলো। এই অভিজ্ঞতাগুলো জানতে চাই…
এটি আমার স্বামী স্বপন (ইজাজ খান স্বপন) দেখাশুনা করতো। সেখান থেকে খুব ভালো ভালো অ্যালবাম রিলিজ হয়েছে। স্বপন ব্যবসা করার জন্য চটুল বা হালকা কোনো অ্যালবাম রিলিজ করেনি। সিনিয়র জুনিয়র ভালো শিল্পীদের পৃষ্ঠপোষকতা করেছে। অনেক ভালো শিল্পীর পাশাপাশি অনেক গানও বেরিয়েছে। এটাই সম্বল।

আপনার দুই সন্তান তেজী ও বীরবল। ওদের সম্পর্কে জানতে চাই। তারা গানের সঙ্গে আছে?
আমার মেয়ে গ্রাজুয়েশন করে চাকরিতে ঢুকেছে। তার গলায় ভালোই সুর আছে। কিন্তু সে হয়েছে আমার মতো। একদমই গান গাইতে চায় না। জানি না আগামীতে সে নিয়মিত গাইবে কিনা! ছেলেটা লেখাপড়া করছে। তবে প্যান্ডামিকে বসে না থেকে নির্মাণ, এডিটিং করছে। ‘রাফসান দ্য ছোটভাই’ ইউটিউব চ্যানেলের বিহাইন্ডে সে কাজ করছে।

Reneta

গান নিয়ে আপনার আগামীর ভাবনা কী?
নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। নাম সামিনা চৌধুরীস স্টুডিও। সেখানে নিজের কিছু গান আর্কাইভ করার ইচ্ছে আছে। নতুন প্রতিভাবান শিল্পীদের প্রমোট করতে সেখানে কিছু গান করানোর ইচ্ছে আছে। এই চ্যানেলের সাথে সবাই থাকলে এবং সাপোর্ট দিলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজাজ খান স্বপনগায়কমাহমুদুন্নবীরুনা লায়লালিড বিনোদনশিল্পীসাবিনা ইয়াসমিনসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT