দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে সরগম হয়েছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা। তিনি এবার সাধারণ গ্রামের মেয়ে হয়ে নয়; নাচে-গানে ভরপুর ধুম ধাড়াক্কা সিনেমায় ‘নাইওর’ ও ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নিয়ে ফিরছেন দর্শকদের মাঝে।
নিষিদ্ধ প্রেমের গল্পের কাজ শেষ করে এবার নতুন সিনেমা নাইওরে চুক্তিবদ্ধ হয়েছেন। শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন সিমলা। ‘নাইওর’ সিনেমার প্রায় শুটিং কাজ সেরে ফেলেছেন। এই প্রথম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিলনের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তিনি। চ্যানেল আই অনলাইনের সঙ্গে ‘নাইওর’ সিনেমাসহ নিজের ব্যক্তিগত কথা জানালেন তিনি।
চ্যানেল আই অনলাইন: ‘নাইওর’ সিনেমা নিয়ে কিছু বলুন?
সিমলা: ছবিটির গল্প খুব চমৎকার। কাজ করে খুব ভালো লেগেছে। আমার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং।
চ্যানেল আই অনলাইন: তাহলে চরিত্রটি নিয়ে কিছু বলুন?
সিমলা: এখানে আমার চরিত্রটির নাম কমলা। খুব সাধারণ নয়, আবার খুব অসাধরণও নয়। সৎ মার কাছে মানুষ। তার জীবনে পাওয়ার চেয়ে না পাওয়াটাই বেশি। তাই পরিস্থিতির শিকার হয়ে মানুষকে বিনোদন করার চেষ্টা করে। নানা টানাপড়ান নিয়েই মেয়েটির জীবনযুদ্ধ এগুতে থাকে।
চ্যানেল আই অনলাইন: আনিসুর রহমান মিলনের সঙ্গে কাজ করে কেমন লেগেছে?
সিমলা: আসলে মিলন ভাই একজন পরিপূর্ণ অভিনেতা। ওনার সঙ্গে কাজ করে মনে হয়নি তিনি ছোট পর্দার অভিনেতা। খুব সুন্দর মনের মানুষ। কাজ খুব ভালো হয়েছে। বাকিটা দর্শক বলতে পারবে।
চ্যানেল আই অনলাই: ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার কি খবর?
সিমলা: কোন খবরটি জানতে চাইছেন।
চ্যানেল আই অনলাইন: ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে?
সিমলা: আসলে ছবি মুক্তি দেওয়ার কাজ আমাদের নয় এটি ছবির প্রযোজক ও পরিচালকের কাজ তাই ওনারা ভালো বলতে পারবেন কবে নাগাদ মুক্তি দেবেন। তবে আমি এতোটুকু বলতে পারি ছবিটি কাজ গত অক্টোবরে শেষ হয়েছিলো ভেবেছিলাম এবার মুক্তি পাবে। কিন্তু এবারো মুক্তি পায়নি ভাবছি আগামী বছর হয়তো মুক্তি পাবে।
চ্যানেল আই অনলাইন: নিষিদ্ধ প্রেমের গল্প’র ট্রেইলর মুক্তি পাওয়ার পর বেশ সমালোচনা হয়েছে কি বলেন?
সিমলা: ছবিতে কাজ করার কথা করেছি। কে সমালোচলা করলো বা আলোচনা করলো তা দেখার দরকার নেই। শুধু বলতে চাই যে ছবি নিয়ে সমালোচনা হবে তখনই বুঝতে হবে ছবিতে কিছুটা একটা আছে। কিন্তু ছবিতে আমি তো তেমন কিছু দেখেনি যা নিয়ে সমালোচনা হতে পারে।
চ্যানেল আই অনলাইন: তবে ট্রেইলর?
সিমলা: আমি ট্রেইলর নিয়ে কাজ করি না। আমি সিমলা দর্শক জানে অামি কতটুকু অভিনয় করতে পারি। তাই করছি ভবিষ্যতে সেভাবেই করে যাবো।
চ্যানেল আই অনলাইন: বাইরে দেশের ছবির মতো দেশীয় ছবিতে যৌন আবেদনময় দৃশ্য থাকলে দর্শকে কোনো নিতে পারে না এ ব্যাপারে আপনি কি বলেন?
সিমলা: এটাইতো স্বাভাবিক কারণ দেশের নায়িকাদের তো তারা নিজেদের নিজস্ব সম্পত্তি মনে করেন। কখনো ঘরের বউ বা মেয়ে মনে করেন। তাই বাইরের দেশের নায়িকাদের দেখলে তাদের খারাপ লাগে না।
চ্যানেল আই অনলাইন: অনলাইন পত্রিকায় এসেছে শিগগিরই বিয়ে করেছেন কতটুকু সত্যি?
সিমলা: আসলে নিউজগুলো আমি দেখেনি কিন্তু অনেকের কাছে শুনেছি। আল্লাহ যেদিন চাইবেন সেদিন বিয়ে করবো।
চ্যানেল আই অনলাইন: ছোট পর্দায় কাজ করছেন?
সিমলা: সাধারণত ছোট পর্দায় আমি কাজ করি না। ঈদ স্পেশালে কিছু হয় তবে এটাও খুব সীমিত।
চ্যানেল আই অনলাইন: ধন্যবাদ আপনাকে?
সিমলা: ধন্যবাদ চ্যানেল আই অনলাইকে।






