চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদার স্পিন ভেল্কিতে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
নাহিদা আক্তার

নাহিদা আক্তার

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউগিনিকে বৃষ্টি আইনে ৬ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ শীর্ষে উঠে আরেকটি বিশ্বকাপের মঞ্চে খেলার দিকে এগিয়ে যাচ্ছে টিম টাইগ্রেস।

সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ ওভারে নেমে আসা ইনিংসে বাংলাদেশের ১৬.৩ ওভারের সময় আবারও হানা দেয় প্রকৃতি। ফের বৃষ্টি নামায় বাংলাদেশের ইনিংস থামে সেখানেই। স্কোরবোর্ডে তখন ৮ উইকেটে ১০৩ রান।

স্কটল্যান্ডের ডান্ডিতে জবাব দিতে নেমে বৃষ্টি আইনে ৮ ওভারে ৫৯ রানের লক্ষ্য পায় পাপুয়া নিউগিনি। সেটি প্রায় ছুঁয়েই ফেলেছিল দলটি। শেষপর্যন্ত নাহিদা আক্তারের স্পিন ভেল্কিতে অঘটন এড়াতে পেরেছে বাংলাদেশ।

শেষ ওভারে পাপুয়া নিউগিনির দরকার ছিল ১১ রান। তখনই ত্রাতা নাহিদা। মাত্র ৪ রানে বাঁহাতি এ স্পিনার তুলে নেন ২ উইকেট। নিজের প্রথম ওভারে ৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

ব্যাটে ৭ বলে অপরাজিত ৭ রানের পর বলে ২ ওভারে ১০ রানে ৩ উইকেট। ম্যাচসেরা নাহিদাই। গত ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন তিনিই।

বাকিদের মধ্যে রিতু মনি নিয়েছেন ২ উইকেট, ২ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান।

বৃষ্টির কারণে শনিবারের ম্যাচ সোমবার রিজার্ভ ডেতে গড়ালেও এদিনও বৃষ্টি পিছু ছাড়েনি বাংলাদেশের। সঙ্গী বাজে ব্যাটিং। টস হেরে ব্যাটিংয়ে এসে বাংলাদেশের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলেই ছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।

ওপেনার সানজিদা ১৯, ফারজানা হক ১১ ছাড়া দুঅঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আরেকজন। ফাহিমা খাতুন, তার ব্যাটে আসে অপরাজিত ৩২ রানের ইনিংস, সেটিও ৫ চারে কেবল ১৮ বলে সাজানো। যে ইনিংসটা পার্থক্য গড়ে দিয়েছে।

টানা দুই জয় বাংলাদেশের পাশে, আছে গ্রুপ শীর্ষে। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে টিম টাইগ্রেস। সেমিফাইনালের পথে থাকা সালমা খাতুনের দল টানা চতুর্থবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার দিকেই ছুটছে।

ট্যাগ: নাহিদাবাংলাদেশ নারী ক্রিকেট দলবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্দোলন শুরু হয়ে গেছে আর থামানো যাবে না: বিএনপি

পরবর্তী

ক্যালিফোর্নিয়ায় নৌযানে অগ্নিকাণ্ডে ৩৪ জনের প্রাণহানির শঙ্কা

পরবর্তী

ক্যালিফোর্নিয়ায় নৌযানে অগ্নিকাণ্ডে ৩৪ জনের প্রাণহানির শঙ্কা

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না ৩ রোহিঙ্গার

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT