চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসুম ‘গেম চেঞ্জিং বল’ করেছে: লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে ১৫৫ রানের সংগ্রহ নিয়ে জয় অসম্ভব নয়। কিন্তু ৬১ রানের বড় ব্যবধানে জয় আসবে তা সম্ভবত ভাবনায় ছিল না কারোরই। কাজটা পানির মতো সহজ করে দেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনার শুরুর তিন ওভারেই তুলে নেন আফগানিস্তানের তিন উইকেট।

৪ ওভারে ১০ রানে ৪ উইকেট নিয়ে সিরিজে লিড (১-০) এনে দেন নাসুম। হন ম্যাচসেরা। তবে সংবাদ সম্মেলনে আসেন ৬০ রানের ইনিংস খেলে লড়াকু পুঁজি এনে দেয়া লিটন দাস।

নাসুমের বোলিং নিয়ে বললেন, ‘নাসুমে যে বল করেছে, আসলে গেম চেঞ্জিং বল। ও যদি শুরুতে ব্রেক থ্রু না দিত, পাওয়ার প্লে’তে ৪০ রানে এক উইকেট থাকত, তাহলে ম্যাচের চেহারা অন্যরকম হত। আমি মনে করি উইকেট বেটার ছিল, সে জায়গা থেকে নাসুম যে বল করেছে, অসাধারণ।’

টি-টুয়েন্টি ক্রিকেটে নাসুমকে ভালো অস্ত্র মনে করছেন লিটন। নেটে খেলে উপলব্ধি করছেন অন্য বাঁহাতি স্পিনারদের মতো নন নাসুম।

‘বেসিক বাঁহাতি স্পিনারদের মতো মনে হয় না কখনোই। কারণ ওকে (নাসুম) আমি নেটে খেলছি। সবসময় ভিন্ন কিছু না কিছু করার চেষ্টা করে। একটা আস্তে করে একটা জোরে করে। টি-টুয়েন্টিতে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। কোনো বোলার যদি একই ধরনের বলে করে, পিক করা সহজ হয়ে যায়। ওর মাঝে একটু ভিন্নতা আছে, আমার মনে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তাননাসুমবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT