বাংলাদেশ

নাসিরনগরের মন্দিরে হামলায় লোক ভাড়া করা হয়: প্রাণীসম্পদ মন্ত্রী

নাসিরনগরের মন্দিরে হামলায় লোক ভাড়া করা হয়: প্রাণীসম্পদ মন্ত্রী

নাসিরনগরে হামলার ঘটনায় পাশের উপজেলা থেকে ১৬টি ট্রাকে করে লোক ভাড়া করে আনা হয়েছিলো বলে দাবি করেছেন প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। নাসিরনগরে এ ধরণের হামলার ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, কারা এসে হামলা করেছে তার প্রমাণ পুলিশের কাছে আছে। অর্থ যোগানদাতাকেও খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আতঙ্ক কাটেনি নাসিরনগরের ১৫ হাজারের বেশী হিন্দু পরিবারের। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন তারা।

দুপুরে নাসিরনগরের গৌরমন্দির পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। মন্দির পরিদশর্ন করে সেখানকার ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী তাদের সব ধরণের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-খৃস্টানরা দেশে সংখ্যালঘু নন। যারা এ ধরণের হামলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারাই সংখ্যালঘু।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়ায় হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…