চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরকে নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বিসিবির সম্মেলন কক্ষে বাংলাদেশ দল ঘোষণা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু

বিসিবির সম্মেলন কক্ষে বাংলাদেশ দল ঘোষণা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু

যেকোনো সিরিজের জন্য দল ঘোষণার সময় সবার কৌতূহল থাকে নাসির হোসেন থাকছেন কি-না! বেশ কয়েকটি সিরিজ পর আবারো বাংলাদেশ দলে ফিরেছেন এই অলরাউন্ডার। তবে কেবল ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ১৮ সদস্যের দলেই আছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে রাখা হয়নি নাসিরকে। আছেন অপেক্ষমাণ তালিকায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্মের পুরস্কারই পেয়েছেন মি. ফিনিশার।

বৃহস্পতিবার দল ঘোষণার পর নাসিরের ফেরা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। মিনহাজুল বললেন, ঘরের মাঠে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপ ও ঘরোয়া ক্রিকেটে ভাল করার জন্য বিবেচনায় নাসির।

‘নাসির হোসেন এক বছর ধরে দলের সাথে ট্যুর করছে না। সেই হিসেবে ওকে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে এনেছি। ও ইমার্জিং কাপে ভাল খেলেছে, ঘরোয়া ক্রিকেট যথেষ্ট ভাল খেলছে। যেহেতু সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে। তাছাড়া আয়ারল্যান্ড সফরের জন্য ওকে অভ্যস্ত করা দরকার। এই কন্ডিশনে আমাদের অনেক প্লেয়ার ক্রিকেট খেলেনি। সামনে আমাদের অনেকগুলো অ্যাওয়ে সিরিজও আছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের বড় সিরিজ আছে। সেই হিসেবে ১৮ জন নিয়ে যাচ্ছি। নাসির অনেকদিন ধরে দলের বাইরে আছে, সে টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করবে। যেহেতু আমাদের ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প আছে ইংল্যান্ডে, এখানে ওকে দেখা যাবে। আর যেহেতু ওর অভিজ্ঞতা আছে আশা করি তাড়াতাড়ি আগের ছন্দে ফিরবে।’

ঘরোয়া ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে যাচ্ছেন নাসির। জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। সেঞ্চুরি পান ইমার্জিং এশিয়া কাপে। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অধিনায়ক। বল হাতেও দেখিয়ে যাচ্ছেন ঝলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT