চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসা আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বাংলাদেশের অ্যাপস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ন ২৩, মে ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু হয় প্রাকৃতিক ও মানবসৃষ্ট অগ্নিকাণ্ডের ফলে। এছাড়াও শুধুমাত্র পর্যাপ্ত উদ্ধারকাজের অভাবে ভূমিকম্প ও দালান ধসের কারণে মৃত্যু হয় ১৪ হাজার মানুষের। এ সকল সমস্যার সহজ প্রাযুক্তিক সমাধান বাতলে দিয়ে বিশ্বকে মাত করছে বাংলাদেশের টিম ‘আত্ম-উন্মেষ’।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা–‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ এর ফাইনাল রাউন্ডে বর্তমানে প্রতিযোগিতা করছে দলটি। গত ২৯-৩০ এপ্রিলে আয়োজিত প্রতিযোগিতাটির জোনাল রাউন্ডে ৫০টি টিমের সাথে প্রতিযোগিতা করে টিমটি ঢাকা আঞ্চলিক পর্যায়ে লোকাল পিপলস’ চয়েস পুরস্কর বিজয়ী হয়।

এরপর দুই সপ্তাহব্যাপী সেমিফাইনাল রাউন্ডের ভোটিং এ শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখে মনোনীত হয় ফাইনালের জন্যে। সর্বশেষ গ্লোবাল লিডারশীপ তালিকা অনুসারে, প্রকল্পটি দ্বিতীয়স্থানে অবস্থান করছিল। ৫জুন পর্যন্ত অনলাইন ভোটাভুটি শেষে, বিজয়ী ঘোষণা করা হবে এই শীর্ষ ৫ দল থেকে।

আপাতদৃষ্টিতে “আত্ম-উন্মেষ” এর বানানো প্রকল্পটি বিশ্বের প্রথম কম্বো এপ্লিকেশন, যেখানে একই সাথে মোবাইল গেইমিং ও ব্যক্তি নিরাপত্তার বিষয়াদির সমন্বয় করা আছে। এই ছোট দলটি এমন একটি গেমস ডেভলপ করার চেষ্টা করেছিলো যা দিয়ে খেলার পাশাপাশি কাজও হবে!

তারা একটি অ্যাপস বানিয়েছে যা ব্যবহারকারীকে মহাকাশ সম্পর্কে খেলার ছলে নানা তথ্য জানাবে এবং পাশাপাশি নানা বিপদে আপদে আপনার কাজে আসবে। ভূমিকম্পের ফলে কোন ভবনে আটকা পড়লে এই অ্যাপস ব্যবহার করে নিখুঁত অবস্থান জানানো যাবে। কোথাও আগুন লাগলে এই অ্যাপস ব্যবহার করে  ফায়ার সার্ভিস ও নাসা ডেটা সেন্টারের কাছে সতর্ক বার্তা পাঠানো যাবে।

এতে যুক্ত করা হয়েছে নিজস্ব রোবোটিক প্রোটোটাইপ  ‘রোবো-১৮০৪’, যা অ্যাপের ডিসেন্ট কন্ট্রোলিং এর মাধ্যমে বনভূমিতে ঘুরে তাপমাত্রার পরিবর্তন নির্ধারণ করে সতর্ক করবে।

Reneta

“আত্ম-উন্মেষ”কে এখন আরো একধাপ এগিয়ে নিতে প্রয়োজন সমর্থন। অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত হলেই প্রকল্পটি চূড়ান্ত প্রতিযোগিতায় মনোনীত হবে।

“আত্ম-উন্মেষ”কে প্রথমবার ভোট দেওয়ার ক্ষেত্রে, প্রথমেই https://2017.spaceappschallenge.org/auth/signup লিংক এ গিয়ে একটি একাউন্ট খুলতে হবে। সাইন আপ করা হয়ে গেলে ইমেইল এর মেইল বক্স এ ঢুকে “verify your account ” এ কনফার্ম করতে হবে। একাউন্ট তৈরি হয়ে গেলে, “https://2017.spaceappschallenge.org/vote/finalists” এ গিয়ে দেখা যাবে এই টিমকে। তখন ভোট বাটনটি চেপে রাখতে হবে যতক্ষন না এটি সবুজ হয়। সবুজ হলেই ভোট দেয়া হয়ে গেছে বলে গণ্য হবে।

পরের বার থেকে শুধু লগইন করে “https://2017.spaceappschallenge.org/vote/finalists” এ গেলেই দেখা যাবে এই টিমকে। তখন ভোট বাটনটি চেপে রাখতে হবে যতক্ষণ না এটি সবুজ হয়। তাহলেই ভোট দেয়া হয়ে যাবে।

প্রতিদিন একটি দলকে একটি করে ভোট দেওয়া যাবে। এছাড়া যেকোন তথ্যের জন্য https://www.facebook.com/events/260940634 এই ইভেন্ট লিঙ্ক এ যোগাযোগ করা যাবে।

এর সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি কোনো প্রকল্প পিপলস চয়েজ ক্যাটাগরিতে ফাইনালে উঠে আসা দেশের জন্য খুবই আনন্দ এবং গর্বের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT