চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্সিং কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রারের তথ্য তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২১
অপরাধ, স্বাস্থ্য
A A

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তথ্য চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম অভিযোগ তদন্তে কিছু তথ্য চেয়ে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টারের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠান।

সেখানে উল্লেখ করা হয়েছে, রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সোনালী রানী দাস, মো. সিদ্দিকুর রহমানের দুটি অভিযোগ এবং গাজীপুরের সোয়াইব মৃধার দুদকে দায়ের করা অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ২৬ ডিসেম্বররের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে হবে।

চিঠিতে ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তার কোন কোন মামলায় কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কারাগারে ছিলেন তার তথ্য চাওয়া হয়েছে। রাশিদা আক্তারের নিয়োগ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি যে সকল পত্রিকায় প্রকাশিত হয়েছিলো সেই সব পত্রিকার একটি করে কপি চাওয়া হয়েছে। রাশিদা আক্তারের নিয়োগের আগে বা পরে কোনে ধরনের প্রাক পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকলে তার তথ্যও চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৫সেপ্টেম্বর রাশিদা আক্তারের বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং -২৯) করা হয়। একই বছর পহেলা ডিসেম্বরে মাসে আবারো একই অভিযোগের ভিত্তিতে খুলনা সদর থানায় তাকে আসামি করে মামলা ( নং- ২) করা হয়।

এরপর ২০১৩ সালে ৩ ফেব্রুয়ারি খুলনা জেলার পাইকগাছা থানায় মানব পাচার প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা (নং – ৫) করা হয়। একই বছরে ২ মার্চ একই আইনে পুনরায় রাশিদা আক্তারকে আসামি করে খুলনার রূপসা থানায় মামলা ( নং – ৫) করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: স্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT