চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্গিস ফাকরির চেয়ে অনেক এগিয়ে জয়া আহসান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

প্রথম সপ্তাহে টেনেটুনে চলার পর মুক্তি পাওয়া অধিকাংশ ছবি দ্বিতীয় সপ্তাহে নেতিয়ে যায়। এ ক্ষেত্রে ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে জয়া আহসানের ‘দেবী’র। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের মাঝে ‘দেবী’ নিয়ে আগ্রহ কমেনি, বরং বেড়েছে। প্রথম সপ্তাহে ১২ টি পর্যন্ত শো হলেও চলতি সপ্তাহে দেশের জনপ্রিয় সিনেথিয়েটার স্টার সিনেপ্লেক্সে ১৩ টি পর্যন্ত শো প্রদর্শিত হয়েছে।

দেবীর এই অগ্রযাত্রায় আরো চমকপ্রদ খবর হচ্ছে, স্টার সিনেপ্লেক্সে চলছে বলিউড তারকা নার্গিস ফাকরি অভিনীত হলিউডের ছবি ‘ফাইভ ওয়েডিংস’। ‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফ’ ও ‘মে তেরা হিরো’ ছবির এই নায়িকার ‘ফাইভ ওয়েডিংস’ ছবি নিয়ে দর্শকের বেশি মাতামাতি করা কথা! কিন্তু হয়েছে তার উল্টো। বলিউডি ওই নায়িকার ছবির চেয়েও খুব ভালো চলছে ‘দেবী’ সিনেমা।

চ্যানেল আই অনলাইনকে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দেবী খুব ভালো চলছে। দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল যাচ্ছে। অগ্রিম টিকিট নিয়ে মানুষ ছবি দেখছেন। আর নার্গিস ফাকরির ফাইভ ওয়েডিংস ছবিটা ভালো যাচ্ছে না।

ফাইভ ওয়েডিংস ও দেবীর দর্শকের তুলনা করে মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ফাইভ ওয়েডিংস এর পাঁচটি করে শো চললেও দর্শকদের উপস্থিতি একেবারেই সীমিত। ব্যবসায়িক হিসেব ও দর্শকদের উপস্থিতি অনুপাতে জয়া আহসানের দেবী এগিয়ে। শুধু এগিয়ে বললে ভুল হবে, অনেক অনেক এগিয়ে।

‘দেবী’ ও ‘ফাইভ ওয়েডিংস’ ছাড়াও স্টার সিনেপ্লেক্সে চলছে দ্য নান, জনি ইংলিশ, হ্যালোইন ছবিগুলো। মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদের তথ্যমতে, সবগুলো ছবির মধ্যে দেবী-ই সবচেয়ে ভালো চলছে।

Reneta

১৯ অক্টোবর ২৮ সিনেমা হলে মুক্তি পাওয়া ‘দেবী’ দ্বিতীয় সপ্তাহে চলছে আরও বেশি সিনেমা হলে। প্রথম সপ্তাহে দর্শক এই ছবিটিকে গ্রহণ করায় রাজধানীর বাইরের সিনেমা হল মালিকরাও প্রদর্শন করছেন সরকারি অনুদান ও জয়া আহসান প্রযোজিত এই ছবিটি। এ সপ্তাহে দেশের ৩৫ সিনেমা হলে চলছে দেবী।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতেও অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ জাকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীজয়া অাহসানদেবী চলচ্চিত্রনার্গিস ফাকরিলিড বিনোদনশবনম ফারিয়াস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব-তামিম ফিরছেন উইন্ডিজ সিরিজেই?

পরবর্তী

আট বছর যাবৎ বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা

পরবর্তী

আট বছর যাবৎ বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা

চামেলির চিকিৎসায় নতুন জটিলতা

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT