চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট বছর যাবৎ বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
অপরাধ
A A

ভুয়া এজেন্সি খুলে চাকরির প্রলোভন দেখিয়ে ২০১০ সাল থেকে শিক্ষিত বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র।

গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানাধীন আমতা এসএইচ টাওয়ারের চতুর্থ তলায় লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিঃ (পিভিটি) নামক ভুয়া এজেন্সিতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির রমনা ইউনিট।

গ্রেপ্তারকৃতরা – ইসমাইল হোসেন (৩০), আরিফুল হক পলাশ (৩০), লিটন রনি (২৫), সাদ্দাম হোসেন (২৫), আব্দুল কাদের (৩৫), আব্দুস সালাম (২৬), মাসুদ রানা (৩১)।

এ সময় তাদের কাছ থেকে সিটিসি এলইডি মনিটর ১০টি, রাইস কুকার একটি, একটি ডিনার সেট, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মার্কেটিং লেখা একটি ক্রেস্ট, সাপ্তাহিক ইন্সেন্টিভ এর তালিকা, সিটি ব্যাংকের বিভিন্ন হিসাব নাম্বার টাকা জমা প্রদানের রশিদ বই, ট্রেনিংয়ের নামের তালিকা সম্বলিত খাতা, পূরণকৃত সদস্য ফরম ১০ টি, অফিসের টাকা লেনদেনের লেজার খাতা, অফিসে ব্যবহৃত ৩ টি ডিজিটাল সিল, অস্পষ্ট ও ঘষামাজা একটি সিল এবং একটি সিপিও।

মঙ্গলবার দুপুরে মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার এনামুল কবির।

তিনি বলেন, ভিকটিমদের দেওয়া তথ্যমতে সোমবার গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানাধীন আমতা এস এস টাওয়ারের চতুর্থ তলায় লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’এর সিটি এজেন্সি অফিসে সিআইডি রমনা ইউনিটের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

Reneta

এ সময় আসামিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সারা দেশে প্রায় এই প্রতারণার জাল বিস্তার করে আছে এবং তাদের টার্গেট শিক্ষিত বেকার যুবকরা। তারা চাকরি দেবার নাম করে এই যুবকদেরকে প্রলোভন দেখিয়ে এই প্রতারণার ফাঁদে ফেলে।

কবির এনামুল কবির জানান এ সময় তারা আরো জানায়, তার এই যুবকদেরকে ১৫-২০ দিনের একটা কর্মশালা করায় এতে “উন্নত জীবন কেমন হবে বা কেমন করে গঠন করতে হবে” এই সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে। তারা প্রতি জনের কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে থাকে চাকরি দেবার নাম করে।

তিনি জানান, আসামিরা আরো জানিয়েছে যে, তারা যখন চাকরি দিতে না পেরে ভিকটিমদের চাপের মুখে পড়ে। তখন তারা তাদেরকে আরও তিনজন এই কোম্পানিতে অ্যাড করিয়ে দিলে চাকরি হয়ে যাবে বা কমিশন পাবে এমন কথা বলে সদস্য সংগ্রহ করে।  ২০১০ সাল থেকে এভাবেই তাদের এই প্রতারণা চলে আসছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার এনামুল কবির বলেন, গতকাল অভিযানের আগে আমরা এই চক্রের বিরুদ্ধে আরও দুটি অভিযান পরিচালনা করি।  ২৫ সেপ্টেম্বর রাজধানী থেকে এই চক্রের ৩ সদস্য এবং ১৭ অক্টোবর এ চক্রের আরেক সদস্য কে গ্রেপ্তার করা হয়। এবং এই প্রতারণা চক্রের বিরুদ্ধে এটি আমাদের তৃতীয় অভিযান।

তিনি জানান, এই অভিযান প্রতারণা চক্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই প্রতারণা চক্রকে নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চালিয়ে যাব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতারক চক্রসিআইডিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT