নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের পাশাপাশি মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, নারীরা পুরুষের সহযোগী, সহযোদ্ধা। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান অংশগ্রহণ জরুরি।
বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবস ও রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এবছর প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে মনোনীত ৫ জন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান করেন।
তাদের মধ্যে নারী শিক্ষায় অবদানের জন্য পদক পেয়েছেন কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোর জেলার অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কুমিল্লা জেলার মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর), সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা ও তার নিজ জেলা মুন্সিগঞ্জ এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় কুষ্টিয়া জেলার গবেষক ড. সারিয়া সুলতানা।









