চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্যাতন মামলায় এবার সানির সঙ্গে আসামী তার মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা।

আজ বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এস এম রেজানুর রহমানের আদালতে মামলাটি করেন নাসরিন।

আদালত নাসরিনের জবানবন্দি রেকর্ড করে; অভিযোগ তদন্তে মোহাম্মদপুর থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ৪ ডিসেম্বর এই নারীর সঙ্গে আরাফাত সানির বিয়ে হয়। দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা। বিয়ের পর মিরপুরের একটি বাসায় তারা সংসার করেন। কিন্তু ছয় মাস পর আরাফাত সানির মা নারগিস আক্তারের পরামর্শে সানি ওই নারীর কাছে ২০১৫ সালের ১৫ জুলাই ২০ লাখ টাকা দাবি করেন। তখন ওই টাকা না দিলে তাকে সংসার করতে দেবেন না বলে হুমকি দেন নারগিস আক্তার।

এর আগে নাসরিন সুলতানা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মোহাম্মদপুর থানায় মামলা করেন।

ওই মামলার ভিত্তিতে ১৯ জানুয়ারি সকালে রাজধানীর আমিনবাজার থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

Reneta

ওই তরুণীর অভিযোগ, আরাফাত সানি বিয়ের মিথ্যা কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন তার সঙ্গে থেকেছেন। পরবর্তীতে, স্ত্রীর মর্যাদা দাবি করলে ফেসবুকের মেসেঞ্জারে ‘আপত্তিকর’ ছবি পাঠিয়ে ‘ব্ল্যাকমেইল’র চেষ্টা করেন সানি।

গ্রেফতারে পর তাকে আদলতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরবর্তীতে নাসরিন সুলতানার কিছু ব্যক্তিগত ছবি নিজের মোবাইল ফোন থেকে আপলোড হওয়ার কথা রিমান্ডে পুলিশের কাছে স্বীকার করেন সানি।

এরপর ২৩ জানুয়ারি সানির বিরুদ্ধে যৌতুকের মামলাও করেন নাসরিন সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানি
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কার্ড

‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড

এপ্রিল ১৪, ২০২৬

হরমুজ বন্ধ করে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে: জেডি ভ্যান্স

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয়

এপ্রিল ১৪, ২০২৬

রঙিন মোটিফে প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT