বাংলাদেশ

নারী নির্যাতন বাড়ায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্বেগ

নারী নির্যাতন বাড়ায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্বেগ

ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

সংস্থাটির চেয়ারম্যান এডভোকেট সিগমা হুদা বলেছেন, অবিলম্বে এ পরিস্থিতির পরিবর্তন না করা গেলে দেশ ও জাতিকে ভয়ংকর সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু সরকার নয়; নারীর প্রতি সহিংসতারোধে সব সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে (২৩) নির্মমভাবে কোপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে ১ হাজার ৪০ জন নারী হত্যাসহ বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বরে শুধু স্বামীর হাতেই প্রাণ হারিয়েছেন ১৫ জন নারী।

নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি না হওয়া, সামাজিক অনাচার বৃদ্ধি ও ভারসম্যহীনতা, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে দিন দিন নারী নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনেকরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

বিষয়:নারী নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…