চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্মাতাদের সেরা ১০০ সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
বিনোদন
A A
দুটি মহিলার সমুদ্রের পাশে পিয়ানো বাজানোর দৃশ্য, একজন দাঁড়িয়ে অন্যজন বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো বিশ্বের নারী নির্মাতাদের তৈরি সিনেমাগুলোর মধ্যে থেকে সেরা ১০০ সিনেমার তালিকা তৈরি করেছে বিবিসি। এই কাজে ৮৪টি দেশের ৩৬৮ জন সিনেমা বিশেষজ্ঞ নিয়োজিত ছিলেন।

২০১৮ সালে বিবিসি সেরা ১০০ বিদেশী ভাষার ছবির একটি তালিকা তৈরি করেছিল যার মধ্যে মাত্র ৪টি ছিল নারী নির্মাতার তৈরি। প্রথম ২০টি ছবির মধ্যে নারী নির্মাতার তৈরি কোনো ছবি স্থান পায়নি।

বিষয়টি নিয়ে তখন তুমুল আলোচনা-সমালোচনা হয়। এরপর শুধুমাত্র নারী নির্মাতাদের তৈরি সিনেমার একটি তালিকা তৈরির কাজ শুরু করে বিবিসি। ২০১৯ সালে তালিকাটি প্রকাশ করে তারা।

৭৬১টি সিনেমার মধ্য থেকে ৩৬৮ জন সিনেমা বিশেষজ্ঞদের ভোটে চূড়ান্ত তালিকায় স্থান করে নেয় ১০০ সিনেমা। এই সিনেমা বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন আফগানিস্তান, জিম্বাবুয়ে সহও ৮৪টি দেশের সমালোচক, সাংবাদিক, ফেস্টিভ্যাল প্রোগ্রামার এবং অ্যাকাডেমিক।

তাদের মাঝে ১৮৫ জন ছিলেন নারী, ১৮১ পুরুষ, একজন তৃতীয় লিঙ্গের এবং একজন নিজের লিঙ্গ পরিচয় দিতে অনিচ্ছুক ছিলেন।

১০০ সিনেমার তালিকার ১ নম্বরে আছে বিশ্বখ্যাত সিনেমা ‘পিয়ানো’। ১৯৯৩ সালের এই ছবিটি নির্মাণ করেন জেন ক্যাম্পিয়ন। দ্বিতীয় স্থানেই আছে ফরাসি কিংবদন্তী নির্মাতা আনিয়েস ভার্দার ‘ক্লিও ফ্রম ফাইভ টু সেভেন’। এছাড়াও আছে লইস ওয়েবারের নির্বাক ছবি ‘সুজ (১৯১৬)’, জোয়ানা হোগের ‘দ্য সুভেনির (২০১৯), সেলিন স্কিয়ামার ‘পোট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (২০১৯)’ সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা। 

তালিকার বেশিরভাগ ছবিই নব্বইয়ের দশকের। আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তিউনিশিয়া, চেক রিপাবলিক সহ নানা দেশের ছবি স্থান পেয়েছে তালিকায়।

নারী নির্মাতাদের তৈরি সেরা একশো ছবির তালিকা দেখতে ক্লিক করুন।

ট্যাগ: নারী দিবস ২০২১নারী নির্মাতানির্মাতাফরাসিবিবিসিলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দণ্ডিত মানিকের বদলে নিরাপরাধ মানিক কারাগারে কিনা, তদন্তের নির্দেশ

পরবর্তী

মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

পরবর্তী
মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন বিষয়ক ভার্চুয়াল সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দর্শকদের জন্য নতুন সিরিয়াল ‘সুলেমান’ এর দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে চলছে নতুন সিরিয়াল ‘সুলেমান’

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT