নারী

নারী দিবসে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

নারী দিবসে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

‘হেলেন কেলার’ নাটকের একটি দৃশ্য

‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৭’ উদযাপন করবে ‘স্বপ্নদল’। বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিশেষ মঞ্চায়ন হবে স্বপ্নদলের সাম্প্রতিক প্রযোজনা ‘হেলেন কেলার’-এর।

সম্মাননা জানানো হবে আইরিন পারভীন লোপাকে
সম্মাননা জানানো হবে আইরিন পারভীন লোপাকে

‘বিশ্বের বিস্ময়’ মহিয়সী নারী হেলেন কেলার-এর জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক নারীর একক অভিনয়ে সমৃদ্ধ ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম। প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।

‘হেলেন কেলার’ প্রদর্শনীর আগে নাট্যজন আইরিন পারভীন লোপাকে স্বপ্নদলের পক্ষে ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা-২০১৭’ প্রদান করা হবে।

পাশাপাশি সংবর্ধনা দেওয়া হবে স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মীদের।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান, নাট্যজন লাকী ইনাম, নাট্যজন আকতারুজ্জামান প্রমুখ।

বিশ্বের সকল নারীকে আন্তরিক সম্মান জানাতে ২০১২ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। দিবসটিতে এ পর্যন্ত নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম ও নূনা আফরোজকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বিষয়:নারী দিবস স্বপ্নদল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…